নজরবন্দি ব্যুরোঃ এবারও কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না। এবার যদি পরীক্ষার না হয় তবে পরীক্ষা না দিতে পারার হ্যাটট্রিক করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কারণ শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০২০ সালে। কিন্তু তা সম্পূর্ণ করা যায়নি করোনার প্রকোপে। ২০২১ সালে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটো পরীক্ষা সরাসরি বাতিল করে দেয়া হয়েছিল।
আরও পড়ুনঃ ভয়াল করোনার গ্রাসে রাজ্য, স্থগিত বিধানসভার যাবতীয় বৈঠক


আর সেই নিয়েই বর্তমান ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা চাইছেন যে ভাবেই হোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে অফলাইনে করা যায়। আর সে কথা মাথায় রেখেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তারাও চাইছেন অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার। এই বিষয়ে সংসদ সভাপতি চিত্ত রঞ্জন ভট্টাচার্য জানান,
‘করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হবে তা নিয়ে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা খুব চিন্তিত। অনেকেই ফোন করছেন আমাদের তারা অনুরোধ করছেন অফলাইনেই যাতে পরীক্ষা নেওয়া হয় আমরা আমাদের পক্ষ থেকে সেই চেষ্টাই করবো। তবে সবটাই নির্ভর করছে রাজ্য সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তার ওপরেই’।
এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা শেষ গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছে মাধ্যমিক। একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষা করোনার জন্য বাতিল হয়ে যায়। তাই এবার যদি কোনো কারণে উচ্চমাধ্যমিক বাতিল হয় এবং গতবারের মতো ১০০% পরীক্ষার্থী পাস করে যায় তাহলে তারা শুধু মাধ্যমিক পাশের সুবাদেই সরকারি কলেজ ছাড়পত্র পেয়ে যাবে।


উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি এবার অফলাইনে? কি বলল সংসদ সভাপতি
অপরদিকে মাধ্যমিক পরীক্ষা হবে কিনা এবং যদি হয় সেটা অনলাইনে অফলাইনে হবে সে বিষয়ে অবশ্য কোনো মন্তব্য পাওয়া যায়নি মাধ্যমিক পর্ষদ সভাপতি মঙ্গলময় গঙ্গোপাধ্যায় পক্ষ থেকে।








