CPIM: বাংলা থেকে পলিটব্যুরোতে নতুন সংযোজন, কেন্দ্রিয় কমিটিতে জায়গা নয়া তিনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৩ তম পার্টি কংগ্রেসের বৈঠকের শেষ দিনে বিরাট ঘোষণা সিপি(আই)এমের। মহম্মদ সেলিম এবং সূর্যকান্ত মিশ্রের সঙ্গে  বাংলা থেকে পলিটব্যুরোতে নতুন সংযোজন রামচন্দ্র ডোম। তবে পলিটব্যুরো থেকে অব্যহতি নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আমন্ত্রিত সদস্য হিসাবেই থাকবেন তিনি। দলের সাধারণ সম্পাদক হিসাবে থাকছেন সীতারাম ইয়েচুরি।

আরও পড়ুনঃ হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব রহমান, শাহের মন্তব্যের বিরোধিতায় শেয়ার করলেন তামিল দেবীর ছবি

অন্যদিকে, কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন দেবলীনা হেমব্রম, শমীক লাহিড়ী এবং সুমিত দে। বাংলার তিন জনকে বিশেষ গুরুত্ব দিয়ে কীসের বার্তা দিতে চাইছে সিপি(আই)এম? কেরলের কান্নুরে সিপি(আই)এমের ঘোষণা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

biman bose: Latest News & Videos, Photos about biman bose | The Economic Times - Page 1

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য কমিটি ঘোষণার সময় নিজেদেরকে সরিয়ে রেখেছিলেন বর্ষীয়ান নেতারা। সেবার রাজ্য কমিটি থেকে অব্যহতি দেন বিমান বসু। তখন থেকেই শোনা যাচ্ছিল পলিটব্যুরো থেকেও নিজেকে সরিয়ে নিতে চলেছেন তিনি। সেই জল্পনায় শিলমোহর দিলেন বর্ষীয়ান রাজনীতিবীদ।

বাংলা থেকে পলিটব্যুরোতে নতুন সংযোজন, সরলেন বিমান বসু 

বাংলা থেকে পলিটব্যুরোতে নতুন সংযোজন, সরলেন বিমান বসু 
বাংলা থেকে পলিটব্যুরোতে নতুন সংযোজন, সরলেন বিমান বসু

সামনেই ২৪ এর নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিল্লির গদি থেকে সরানোর জন্য বিরোধী জোটের পরিকল্পনা শুরু হয়েছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ হতে পারে সিপি(আই)এমের। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মন্তব্যেও তা অনেকটা পরিষ্কার । এখন দেখার বঙ্গে লাল দূর্গ রক্ষায় কি পরিকল্পনা নেবেন শীর্ষ নেতারা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত