হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব রহমান, শাহের মন্তব্যের বিরোধিতায় শেয়ার করলেন তামিল দেবীর ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের ঐক্য মজবুত করতে বিদেশি ভাষা ইংরেজি সরিয়ে দেশীয় ভাষা হিন্দিকে সরকারি কাজের ক্ষেত্রে এবং দুজন ভিন্ন ভাষার ভারতীয় কর্মীর যোগাযোগের মাধ্যম হিসেবে হিন্দি ভাষাকে আরও বেশি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।

আরও পড়ুনঃ কেকেআরের জার্সিতে মাঠে নামছেন ফিঞ্চ! বাদ পড়ছেন কোন বিদেশি?

শুক্রবার দিল্লিতে আয়োজিত সংসদীয় সরকারি ভাষা কমিটির ৩৭তম বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ সরকারি কাজে হিন্দি ভাষা ব্যবহার করেন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক করেছেন, সরকারি কাজে সরকারি ভাষা ব্যবহার করতে হবে। এতে হিন্দি ভাষার গুরুত্ব বাড়বে। দেশের সংহতির কাজে সরকারি ভাষা ব্যবহারের সময় এসেছে।’

হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব রহমান, শাহের মন্তব্যের বিরোধিতায় শেয়ার করলেন তামিল দেবীর ছবি

আর এই নিয়ে তৈরি হ্যেছে বিতর্ক। তাঁর এই মন্তব্যের পর দেশজুড়ে ওঠে নিন্দার ঝড়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব , বুদ্ধিজীবী এমনকি শিল্পজগতের মানুষেরাও তার এই মন্তব্য কে কটাক্ষ করেছেন। এবার তার বিরুদ্ধে সরব হলেন অস্কারজয়ী এ আর রহমান।

শাহের মন্তব্যের বিরোধিতায় শেয়ার করলেন তামিল দেবীর ছবি

এদিন তামিল তাঁদের অধিকার বলে দাবি করে রহমান ‘দেবী তামিল’ বা ‘‘থামিঝানাঙ্গু’-র একটি ছবি শেয়ার করেছেন। মনোনমানিয়াম সুন্দরম পিল্লাই রচিত এবং এম এস বিশ্বনাথনের সুরারোপিত তামিল থাই ভাজথু বা তামিল জাতীয় সংগীতের একটি শব্দ এটি।

হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব রহমান, শাহের মন্তব্যের বিরোধিতায় শেয়ার করলেন তামিল দেবীর ছবি

তিনি বিংশ শতাব্দীর আধুনিক তামিল কবি ভারতীদাসানের তামিল কবিতার বই ‘থামিলিয়াক্কাম’ থেকে একটি লাইন উদ্ধৃত করেন। যেখানে লেখা ছিল–‘প্রিয় তামিল আমাদের অস্তিত্বের মূল।’ নিজের টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটি পোস্ট করেন জনপ্রিয় সুরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত