নজরবন্দি ব্যুরোঃ এবারের আইপিএলের প্রথম থেকেই নিজেদের চেনা ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই দাপটের সাথে জয় পেয়েছে শ্রেয়স আইয়ারের কেকেআর।তবে সকলকে চিন্তায় রাখছে ওপেনারদের ফর্ম। কিন্তু শেষ ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার রানের মুখ দেখলে ও রাহানের ছন্দ নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। তবে খুব শীঘ্রই মিটতে চলেছে সেই সমাধান। তাহলে কি এবার কেকেআরের জার্সিতে মাঠে নামছেন ফিঞ্চ!
আরও পড়ুনঃ UGC: দুই দিনে পর পর তিনটি ট্যুইটার হ্যান্ডেল ‘হ্যাক’, হ্যাকারদের নিশানায় সরকারী অ্যাকাউন্ট


ঠিক তেমনই ইঙ্গিত মিলেছে নাইট শিবির থেকে। যারফলে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হয়তো দেখা যেতে পারে ফিঞ্চ। নাহলে আগামী ১৫ই এপ্রিল হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নামতে পারেন এই অজি তারকা।
কেকেআরের জার্সিতে মাঠে নামছেন ফিঞ্চ! রিজার্ভে আসবেন কে?

উল্লেখ্য, গত শনিবারেই কোয়ারেণ্টাইন পর্ব শেষ হয়েছে অস্ট্রেলিয়ার এই অধিনায়কের। তাই এবার ফিঞ্চকে সামনে রেখেই নিজেদের ব্যাটিং লাইন আপ সাজানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা। বর্তমানে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে কলকাতা। এবার ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিইয়ে তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। তবে সমস্ত কিছু ভুলে নিজেদের কে প্রথম দুইয়ে ধরে রাখাই একমাত্র লক্ষ্য নারিনদের।










