নজরবন্দি ব্যুরোঃ স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে স্বাধীনতার পর দেশ গড়ার পিছনে একাধিক মহৎ ব্যক্তিদের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে ছিলেন, ডঃ রাজেন্দ্র প্রসাদ, নেহরুজী, সর্দার প্যাটেল, শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়, লাল বাহাদুর শ্রাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, আর এম লোহিয়া, নানাজী দেশমুখদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী৷ মোদির মুখে সাভারকারদের নাম নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
আরও পড়ুনঃ দুর্গা পুজোর আগে বড় উপহার রেলের, চালু হচ্ছে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত ট্রেন


এদিন বিমান বসু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য আমি শুনেছি।উনি জওহরলাল নেহেরুর কথা উল্লেখ করেছেন। অন্যদের নাম উল্লেখ করেননি। তার থেকেও বড় কথা হচ্ছে, সাভারকরের নাম উল্লেখ করেছেন। সাভারকর স্বাধীনতা সংগ্রামী নন। উনি আরএসএস পরিবারের সদস্য হয়ে আরএসএস পরিবারের সদস্যদের নাম উল্লেখ করেছেন। এব্যাপারে কোনও সন্দেহ নেই।

তিনি আরও বলেন, ক্লাস এইট অবধি পড়াশুনা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন ব্যাপক সম্পত্তির মালিক হয়েছেন। এমন যারা, তাঁরা যখন ধরা পড়ে যাচ্ছে তখন একটা আতঙ্ক তৈরি হয়েছে। দুঃখের হলেও বাস্তব সত্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আতঙ্কগ্রস্ত। তিনিও বলছেন, আমার বাড়িতে আসবে? দুর্নীতি যদি না করে থাকে তাহলে আতঙ্ক হওয়ার কারণ কী?
উল্লেখ্য, প্রতিদিন সিবিআই ও ইডির তৎপরতায় একের পর এক তৃণমূল নেতাদের নাভিশ্বাস বেড়েছে। আগামী দিনে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ও গরু পাচার মামলায় একাধিক তৃণমূল নেতাদের তলব করা হতে পারে। এই আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একাধিক মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে।


মোদির মুখে সাভারকারদের নাম, আপত্তি কংগ্রেসের

একইসঙ্গে সাভারকারদের নাম নেওয়ায় সুর চড়িয়েছে কংগ্রেসও। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কথায়, জকের আত্মমগ্ন সরকার স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মবলিদানকে তুচ্ছ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। নিজেদের রাজনৈতিক প্রচারের স্বার্থে ঐতিহাসিক সত্য বিকৃত করে গাঁধী, নেহরু, প্যাটেল, আজাদের মতো মহান জাতীয় নেতাদের অপমান করার চেষ্টা হচ্ছে। কংগ্রেস কঠোরভাবে এর প্রতিবাদ জানাবে।







