দুর্গা পুজোর আগে বড় উপহার রেলের, চালু হচ্ছে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত শুক্রবার (১২ আগস্ট) চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে বন্দে ভারত ট্রেনের নতুন প্রোটোটাইপ উদ্বোধন করেন। ট্রেনটি ইতিমধ্যেই ট্র্যাকে দৌড়তে শুরু করেছে। পরীক্ষামূলক যাত্রার পর এটি যাত্রী পরিষেবায় নিযুক্ত হবে।

আরও পড়ুনঃ নচিকেতার গল্পে এবার পর্দায় আসছে ‘আজকের শর্টকাট’, দেখুন ছবির ফাস্ট লুক

নতুন এই বন্দে ভারত অবশ্য প্রথম দু’টি বন্দে ভারত ট্রেনের থেকে আলাদা। কোচের ভেতরের সাজ সজ্জা থেকে শুরু করে ট্রেনের গতি, আগের ট্রেনগুলি থেকে পুরোপুরি আলাদা এই নতুন ট্রেনটি। এটিকে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত ট্রেন বলে আখ্যা দেওয়া হচ্ছে।

bande 2 1

মাত্র ১৪০ সেকেন্ডে ১৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে পৌঁছতে সক্ষম এই বন্দে ভারত ট্রেনটি ৪৫ দিনের জন্য পরীক্ষামূলক ভাবে চালান হবে ট্র্যাকে। দুর্গা পুজোর আগেই এটিকে যাত্রী পরিষেবার কাজে নিযোগ করা হবে। বর্তমানে নয়াদিল্লি থেকে বারাণসী এবং নয়াদিল্লি থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে।

bande

তবে নতুন ট্রেনটি কোন রুটে চলবে তা এখনও ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ ভারতের কোনও রুটে এই ট্রেন চলতে পারে বলে দাবি করা হয়েছিল আগে। নতুন বন্দে ভারত ট্রেনে যাতে বাতাস জীবাণুমুক্ত থাকে তার জন্য ইউভি ল্যাম্প থাকবে। কোচে রয়েছে লেভেল ২ ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি। ফলে নিরাপত্তার দিক থেকেও ট্রেনের কোচের মান ভালো।

দুর্গা পুজোর আগে বড় উপহার রেলের, চালু হচ্ছে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত ট্রেন

দুর্গা পুজোর আগে বড় উপহার রেলের, চালু হচ্ছে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত ট্রেন
দুর্গা পুজোর আগে বড় উপহার রেলের, চালু হচ্ছে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত ট্রেন

নয়া বন্দে ভারতে নয়া সুবিধা- নতুন বন্দে ভারত ট্রেনে মাঝে থাকছে নন ড্রাইভিং ট্রেলার কোচ। ইমার্জেন্সি ইলেক্ট্রিসিটি সংযোগ আগের থেকে এই ট্রেনে অনেক বেশি ভালো। কোচের বাইরে ৪ টি প্ল্যাটফর্ম সাইট ক্যামেরা থাকবে। থাকবে রিয়ার ভিউ ক্যামেরাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত