নচিকেতার গল্পে এবার পর্দায় আসছে ‘আজকের শর্টকাট’, দেখুন ছবির ফাস্ট লুক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সবাই বলছেন, বাংলায় বেকার সমস্যা ঘিরে আর্থিক দুর্নীতি। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার লেনদেন! অথচ নচিকেতা চক্রবর্তী চুপ কেন? শাসক দল জড়িত বলে? তাই এ বার আর গান নয়, বাংলার জ্বলন্ত সমস্যা বেকারত্বকে গল্পে বেঁধেছেন নচিকেতা।

আরও পড়ুনঃ এবার বাঘা যতীনের ভূমিকায় দেব, প্রকাশ হল ছবির ফাস্ট লুক

নাম ‘শর্টকাট’। তাকে ক্যামেরাবন্দি করেছেন সুবীর। এই প্রথম তাঁর বড় পর্দার জন্য ছবি ‘আজকের শর্টকাট’। বর্তমান প্রজন্ম কী ভাবে চটজলদি লক্ষ্যে পৌঁছতে চায়? তারই গল্প বলেছেন গায়ক। নচিকেতার গল্পে অভিনয় করছেন একঝাঁক তারকা।

নচিকেতার গল্পে এবার পর্দায় আসছে ‘আজকের শর্টকাট’, দেখুন ছবির ফাস্ট লুক

আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক-এর মতো অভিনেতারা। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শঙ্কর দেবনাথ, চন্দন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু প্রমুখ।

19 8

নচিকেতার গল্পে এবার পর্দায় আসছে ‘আজকের শর্টকাট’, দেখুন ছবির ফাস্ট লুক

নচিকেতার গল্পে এবার পর্দায় আসছে ‘আজকের শর্টকাট’, দেখুন ছবির ফাস্ট লুক

ছবির গল্পের দুই স্তম্ভ দুই মেরুর বাসিন্দা। বিশু বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল। সেখানে থাকেন গৌরব। বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। বিধাননগর, রাজারহাট, নিউটাউনে ছবির শ্যুট হয়েছে। চিত্রনাট্য, সংলাপে সুগত সিংহ। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হল ছবির ফার্স্ট লুক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত