এবার বাঘা যতীনের ভূমিকায় দেব, প্রকাশ হল ছবির ফাস্ট লুক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন প্রযোজক-অভিনেতা দেব। স্বাধীনতা দিবসের দিনই প্রকাশ করলেন ‘বাঘাযতীন’ ছবির প্রথম ঝলক। পরিচালক অরুণ রায়ের তৃতীয় ছবি ‘বাঘা যতীন’।

আরও পড়ুনঃ ২৫ বছরে ‘উন্নত’ দেশ হবে ভারত, দেশের অগ্রগতির জন্য ৫ সংকল্পের কথা বললেন প্রধানমন্ত্রী

এই ছবি প্রযোজনার পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয়ও করবেন সাংসদ-অভিনেতা। অর্থাৎ, তিনিই ‘বাঘা যতীন’! ‘গোলন্দাজ’ ছবিতে ‘নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী’র পরে আবারও ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে তাঁকে। অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক।

8 15

দৃঢ় আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘাযতীন।” ক্যাপশনে একথা লিখেই ছবির প্রথম ঝলক প্রকাশ করেন দেব।

এবার বাঘা যতীনের ভূমিকায় দেব, প্রকাশ হল ছবির ফাস্ট লুক

যাতে গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছে। নেপথ্যে শোনা যাচ্ছে ‘বন্দে মাতরম্‌’-এর সুর। এক্কেবারে শেষে বাঘাযতীন হিসেবে দেবকে দেখা যাচ্ছে। ছবির সিংহভাগ জুড়ে থাকবে ভিএফএক্সের কাজ।

7 12

এবার বাঘা যতীনের ভূমিকায় দেব, প্রকাশ হল ছবির ফাস্ট লুক

সেই সময়ের অবিভক্ত বাংলাদেশ, বাঘের সঙ্গে যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের খালি হাতে লড়াই— সব দেখানো হবে ভিএফএক্সের মাধ্যমে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত