বামফ্রন্টের দুর্গের সেনাপতি থাকুন বিমান বসু, চাইছেন সমস্ত শরিকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বামফ্রন্টের বৃহত্তম দল সিপি(আই)এম। একাধিক বিষয় নিয়ে শরিক দলগুলির সঙ্গে তাঁদের মনোমালিন্য হয়েই থাকত। কিন্তু দীর্ঘ সময়ে ধরে সবটা সামাল দিয়ে এসেছেন বামফ্রণ্টের চেয়ারম্যান বিমান বসু। সূত্রের খবর সিপি(আই)এমের রাজ্য কমিটি থেকে সরে দাঁড়ানোর পর বামফ্রন্ট চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন তিনি। কিন্তু শরিক দলের সমস্ত পক্ষই চাইছে বামফ্রন্টের দুর্গের সেনাপতি থাকুন বিমান বসু।

আরও পড়ুনঃ Weather Update: কোথায় ঘুর্ণিঝড় ‘অশনি’, আরও বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস

উল্লেখ্য, কয়েকদিন আগেই শেষ হয়েছে সিপি(আই)এমের রাজ্য সম্মলেন। সেখানে রাজ্য কমিটির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবীদ। শোনা যাচ্ছে কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো থেকে অব্যহতি দিতে চলেছেন তিনি। বয়স হয়েছে বলেই বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যহতি দিতে হবে এটা চাইছেন না। বরং যে কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে বামফ্রণ্টকে এগিয়ে চলতে হচ্ছে, সেখানে বিমান বসুর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে বামফ্রন্ট।

শনিবার বামফ্রন্টের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। আগামী দিনে বামফ্রণ্টের পরিকল্পনা এবং আসানসোল ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কী কী কর্মসুচী রয়েছে তা লিপিবদ্ধ করা হবে। বামফ্রণ্টের দায়িত্ব থেকে বিমান বসু সরে দাঁড়ালে ব্যাপক সমস্যার মুখে পড়তে হতে পারে বামফ্রন্টকে। যদিও সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, কমিটি থেকে সরে গিয়েছেন বর্ষীয়ান নেতারা। কিন্তু দল থেকে সরে যাননি। তাই তাঁদেরকে সঙ্গে নিয়েই আগামী দিনে কাজ চালিয়ে যাওয়া হবে।

বামফ্রন্টের দুর্গের সেনাপতি থাকুন বিমান বসু, অভিভাবক হারাতে চায় না বামফ্রণ্ট 

বামফ্রন্টের দুর্গের সেনাপতি থাকুন বিমান বসু, অভিভাবক হারাতে চায় না বামফ্রণ্ট 
বামফ্রন্টের দুর্গের সেনাপতি থাকুন বিমান বসু, অভিভাবক হারাতে চায় না বামফ্রণ্ট

ইতিমধ্যেই বামফ্রণ্টের তরফে আসানসোল এবং বালিগঞ্জে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। শোনা যাচ্ছে লড়াই এবার তৃণমূল এবং বিজেপির সঙ্গে। সূত্রের খবর, এবার দুটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। বরং দুটি আসনেই সমর্থন জানাবেন তাঁরা। যদিও এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এআইসিসির তরফেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত