এর আগে বহুবার একান্ত সাক্ষাৎ হয়েছে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একুশের মঞ্চে বাংলাদেশ প্রসঙ্গ টেনে কোথাও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পেট্রাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। এখান থেকেই স্থলপথে বাংলাদেশের সঙ্গে বেশির ভাগ বাণিজ্য চলে। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সবচেয়ে ধাক্কা খেতে চলেছে এই সীমান্ত বাণিজ্য। পেট্রাপোল বন্দরে শনিবার সকালের দিকে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও বাংলাদেশের যাত্রী প্রবেশ একেবারেই বন্ধ। যার ফলে সমস্যায় পড়েছে পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৩ অক্টোবর থেকে। চলবে সেই মাসেরই ২০ তারিখ পর্যন্ত। দু'টি মাঠে সব খেলা হবে, ঢাকা ও সিলেটে। মোট ১৮ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়া সর্ব্বোচচ ৬ বার ট্রফি জিতেছে। ভারত পায়নি একবারও। এখন, আগামী দিনে পরিস্থিতি কী হয়, বাংলাদেশে আদৌ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে কিনা সে বিষয়ে কিছুটা হলেও চিন্তায় আইসিসি।
গত কয়েকদিনে কোটা সংরক্ষণ আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৩২ জন পড়ুয়া আহত শতাধিক। এর মধ্যে বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। তবে এদের সবথেকে বেশি সংঘর্ষে প্রাণ হারিয়েছে রাজধানী ঢাকাতেই। সোমবারও ঢাকার মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।
তবে ঢাকার পাশাপাশি, চট্টগ্রামের মুরাদপুরেও কোটা আন্দোলনে সামিল শিক্ষার্থীদের উপর হামলা হয়। এবং একইভাবে ওই আন্দোলন কারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে ছাত্রলিগের সদস্যদের। গোটা দেশ জুড়ে এই সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যুও হয়েছে বলে খবর। এরপরেই আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র হয়। শুধু তাই নয় আন্দোলনে প্ল্যাকার্ড হাতে নামে নবম শ্রেণীর পড়ুয়ারাও।
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে সাম্প্রদায়িক হিংসায় হত্যার ঘটনা ঘটেছে ৪৫টি। যদিও মৃতদেহ উদ্ধার হয়েছে ৭টি। পাশাপাশি, ১০ জনকে হত্যার চেষ্টা হয়েছে। ৩৬ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন সাম্প্রদায়িক হিংসায় ৪৭৯ জন হামলায় জখম হয়েছেন।
বর্ষা এলেই প্রতিবছর কার্যত বিপর্যয়ের সম্মুখীন হয় উত্তরবঙ্গ। এবারও তার ব্যতিক্রম হলো না। এদিন রেলের উদ্দেশ্যে কড়া বার্তায় তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গ থেকে লোক আসার জন্য তোমরা রাজ্যকে ট্রেন ভাড়া দিলে, টাকা দেব। আর যদি ভাড়া না দেন তাহলে সব মানুষকে নিরাপদে নিয়ে আসার দায়িত্ব তোমার। তাহলে ১৮ জুলাই উত্তরবঙ্গের থেকে মানুষ আসতে শুরু করবেন।’’