নালা থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার বিধাননগর পুরো নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের উদয়ন পল্লী এলাকায়। ঘটনায় রীতিমত আঁতকে উঠেছেন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে কোথা থেকে এল, কিংবা কে বা কারা ওই সদ্যোজাতকে ফেলে রেখে গিয়েছে!! তদন্ত শুরু করেছে পুলিশ।
বাগুইআটি জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে দুই ছাত্র অতনু দে ও অভিষেক নস্কর খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরিকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ।
বাগুইআটির জোড়া খুনের ঘটনায় শুক্রবার মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এবার গ্রেফতারের পরেই সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সরব হল মৃতদের পরিবার। এমনকি এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে যাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবিও তুলেছেন তাঁরা।
শেষ রক্ষা হল না বাগুইহাটি কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর। বারবার তিনি বদলাছিলেন ফোনের সিম। আর তারফলেই তদন্তকারী অফিসারদের পক্ষের সত্যেন্দ্রর অবস্থান জানতে পারা একটু কষ্টসাধ্য হচ্ছে।
বাগুইআটির জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্রর কার্যকলাপ একেবারে পেশাদার খুনিদের মতোই। অভিযোগ, নিজের অবস্থান বদলানোর পাশাপাশি বারবার সিমকার্ড বদলাচ্ছে সত্যেন্দ্র। যার ফলে তদন্তকারী অফিসারদের পক্ষের সত্যেন্দ্রর অবস্থান জানতে পারা একটু কষ্টসাধ্য হচ্ছে।