Bidhannagar: বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জের? বিধাননগর কমিশনারেটে বিরাট বদল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জের? বিরাট পদক্ষেপ নিল রাজ্য। বিধাননগর কমিশনারেটের কমিশনারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। পরিবর্তে আনা হচ্ছে। শিলিগুড়ি কমিশনারেটের সিপি গৌরব শর্মা। সুপ্রতিমকে পাঠানো হচ্ছে ট্রাফিক ও রোড সেফটির এডিজি ও আইজিপি পদে।

আরও পড়ুনঃ SSC-TET Scam: বিরাট পদক্ষেপ, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতার

দুই স্কুল পড়ুয়া নিখোঁজ হয় গত ২২ অগস্ট। দু’দিন তাদের কোনও খোঁজ না পেয়ে বাগুইআটি থানায় অভিযোগ জানায় পরিবার। অতনুর এক বন্ধুর কাছে প্রথম মুক্তিপণের জন্য হুমকি মেসেজ আসে ২৪ অগাস্ট। সেখানে এরপর সেপ্টেম্বরের ৩ তারিখ অতনুর বাবার কাছে মেসেজ আসে।

বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জের? পুলিশ কমিশনার বদল ঘিরে জল্পনা 
বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জের? পুলিশ কমিশনার বদল ঘিরে জল্পনা

মেসেজে বলা হয়, ছেলের মৃতদেহ ডানকুনি থেকে নিয়ে নিতে। ২৫ অগাস্ট হাড়োয়ায় অভিষেকের দেহ উদ্ধার হয়েছে। তারপরে সেই দেহ উদ্ধারের কথা জানিয়ে থানায় থানায় বার্তা দেওয়া হয়। কিন্তু তার আগে, ২৩ অগাস্ট ন্যাজাটে অতনুর দেহ উদ্ধার হয়।

ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছিল। ক্ষুব্ধ হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইসি ও এসপি সাসপেণ্ড করা হয়। এরপরেই বিধাননগর কমিশনারেটে বিরাট বদল আনা হল।

বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জের? পুলিশ কমিশনার বদল ঘিরে জল্পনা 

বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জের? পুলিশ কমিশনার বদল ঘিরে জল্পনা 
বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জের? পুলিশ কমিশনার বদল ঘিরে জল্পনা

সূত্রের খবর, বিধাননগর কমিশনারেটের কমিশনার সুপ্রতিমের কাছেও নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর পর ঘটনার তদন্তভার বিধাননগর পুলিশের হাত থেকে নিয়ে সিআইডিকে দেওয়া হয়। যদিও মূল অভিযূক্ত সত্যেন্দ্রকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেট। এরপরেই পুলিশ কমিশনারের বদল ঘিরে শুরু জল্পনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর