SSC-TET Scam: বিরাট পদক্ষেপ, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এবার মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। প্রায় ৬ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল তাঁকে। কিন্তু উত্তরে সঙ্গতি না  মেলার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির আধিকারিকদের তরফে সবুজ সঙ্কেত মিলতেই গ্রেফতার করা হল তাঁকে। ইতিমধ্যেই তাঁকে শারীরিক চেক আপের জন্য এসএসকেএমের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে বিরাট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Partha Chaterjee: প্রশ্নের তালিকা নিয়ে হাজির হচ্ছে সিবিআই, পার্থ হারা নাকতলা! 

এর আগে আদালতকে দেওয়া প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটির রিপোর্টে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নামের উল্লেখ ছিল। যেখানে শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে কল্যাণময় গঙ্গপাধ্যায়েরন যোগ মিলেছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় জড়িত রয়েছে তাঁর নাম।

বিরাট পদক্ষেপ, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক 
বিরাট পদক্ষেপ, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক 

রঞ্জিত কুমার বাগের যে কমিটির তরফে জানানো হয়েছে, এই দুর্নীতির কিংপিন ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। যিনি এখন সিবিআই হেফাজতে। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ করা নিয়োগপত্র শান্তিপ্রসাদ সিনহা নিজে নিয়ে যেতে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের চেম্বারে। সেখান থেকে তালিকা ঝাড়াই বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হত। সেখানেই অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দেওয়া হত।

এর আগে গ্রুপ সি ও গ্রুপ ডিউ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআরে ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতির শেষ অবধি পৌঁছানোর চেষ্টা করছে সিবিআই। সেখানে তাঁদের বড় অস্ত্র প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি রিপোর্ট। সেই রিপোর্ট ধরেই বৃহস্পতিবার একটানা ছয় ঘন্টা ধরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে।

বিরাট পদক্ষেপ, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক 

বিরাট পদক্ষেপ, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক 
বিরাট পদক্ষেপ, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক 

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় আজ রাজ্য ও দিল্লির ৬ টি জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। আগামী দিনে তাঁদের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে সিবিআই। পুজর আগেই নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে  নামতে চলেছে সিবিআই। তা আজ কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারের পর থেকেই স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর