Baguati Twin Murder: সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সরব হল মৃতদের পরিবার, আজই আদালতে পেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাগুইআটির জোড়া খুনের ঘটনায় শুক্রবার মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এবার গ্রেফতারের পরেই সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সরব হল মৃতদের পরিবার। এমনকি এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে যাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবিও তুলেছেন তাঁরা।

আরও পড়ুনঃ Virat Koheli: ৭১তম শতরান করেও আক্ষেপ বিরাটের মুখে, কি বললেন তিনি

মৃত অতনুর বাবা ও মায়ের দাবি, ফাঁসি চাই।আমার অতনুকে ও ওই ভাবে মেরেছে।আমার অতনু কী দোষ করেছিল ও আমার অতনুকে, আমার বড় আদরের ছেলে, আমার একমাত্র ছেলে, বড় আদরের ও আমার বলতে বলতে ফের কান্নায় ভেঙে পড়েন তিনি। অতনুর মা-এর বক্তব্য, তাঁদের পাড়াতেই থাকতেন সত্যেন্দ্র। এমনকি তাঁকে চিনতেন বলেও জানিয়েছেন তিনি।

সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সরব হল মৃতদের পরিবার, ক্রমশ ঘনাচ্ছে রহস্য 
সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সরব হল মৃতদের পরিবার, ক্রমশ ঘনাচ্ছে রহস্য

তাঁদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে অন্যান্য যারা জড়িত, সকলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। যাদের সঙ্গে সত্যেন্দ্র যোগাযোগ রেখেছিল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। শুধু বাইকের কথা বলেছিল। আমি বলেছিলাম, আমার তো নিজের বাইক আছে। তুই ওটা চালাবি।

শুরকবার সত্যেন্দ্র চৌধুরীকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেট। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজই বারাসাত আদালতে সত্যেন্দ্রকে পেশ করা হতে পারে। তাঁর বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের সহ একাধিক মামলা দায়ের করা হতে পারে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট দুই পড়ুয়াকে মোটর বাইক কেনার নাম করে দুই যুবককে নিয়ে যাওয়া হয় এবং খুন করা হয়। অতনুর এক বন্ধুর কাছে প্রথম মুক্তিপণের জন্য হুমকি মেসেজ আসে ২৪ অগাস্ট। সেখানে এরপর সেপ্টেম্বরের ৩ তারিখ অতনুর বাবার কাছে মেসেজ আসে।

সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সরব হল মৃতদের পরিবার, ক্রমশ ঘনাচ্ছে রহস্য 

সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সরব হল মৃতদের পরিবার, ক্রমশ ঘনাচ্ছে রহস্য 
সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সরব হল মৃতদের পরিবার, ক্রমশ ঘনাচ্ছে রহস্য

মেসেজে বলা হয়, ছেলের মৃতদেহ ডানকুনি থেকে নিয়ে নিতে। ২৫ অগাস্ট হাড়োয়ায় অভিষেকের দেহ উদ্ধার হয়েছে। তারপরে সেই দেহ উদ্ধারের কথা জানিয়ে থানায় থানায় বার্তা দেওয়া হয়। কিন্তু তার আগে, ২৩ অগাস্ট ন্যাজাটে অতনুর দেহ উদ্ধার হয়। মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে কেন খুন প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর