নজরবন্দি ব্যুরো: দুবাইতে আন্তর্জাতিক ক্রিকেটের ৭১তম শতরান করেও বিরাটের মুখে শোনা গেল আক্ষেপের কথা। কোহলি বলেন, “সত্যি বলতে গেলে আজ ক্ষমতার বাইরে গিয়ে আমি ব্যাট করেছি বলে নিজেরই মনে হচ্ছে। যার ফলে আমি নিজেই বেশখানিকটা অবাক। তবে, আমাকে যা বেশি অবাক করত, তা হল আমার ৬০ রানের ইনিংসগুলোকেও ব্যর্থ বলে ধরে নেওয়া হত।
আরও পড়ুনঃ ইতিহাস গড়লেন নীরজ, প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন সোনার ছেলে
আমি বেশ ভালো ব্যাট করতাম এবং দলের পারফর্ম্যান্সে অবদান রাখতাম। তবে আমার সেই ইনিংসগুলোকে যথেষ্ট ভালো বলে বিবেচনা করাই হত না।” দুবাইয়ের মাঠে ৬১ বলে ১২২ রান করেন বিরাট। ওপেন করতে নেমে অপরাজিত থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর শতরানের দাপটে ২১২ রান তোলে ভারত। আফগানিস্তানকে ১০১ রানে হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় তারা।

যদিও এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে ভারত। এই শতরান বিরাট উৎসর্গ করেছেন স্ত্রী ও মেয়েকে, তিনি বলেছেন, তাঁর খারাপ সময় প্রতিটি মুহূর্তে পাশে ছিলেন স্ত্রী অনুস্কা। তিনি বলেন, ‘আমার ফিরে আসা এবং সব সময় পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি অবদান এক জন মানুষেরই রয়েছে। সে আমার স্ত্রী অনুষ্কা শর্মা। এই শতরান সবার আগে ওকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি’।

৭১তম শতরান করেও আক্ষেপ বিরাটের মুখে, কি বললেন তিনি

আবার ম্যাচের সেরার পুরুস্কার নিতে এসে বিরাটের গলায় কিছুটা অভিমানের সুরে বলেন, ‘আমাকে অনেকে পরামর্শ দিচ্ছিল। অনেক উপদেশ শুনতে পাচ্ছিলাম। সবাই বলছিল, আমি এখানে ভুল করছি, ওখানে ভুল করছি। আমি কাউকে বোঝাতে পারছিলাম না আমার মনের মধ্যে কী চলছে। মানুষ আপনাকে উপদেশ দেবে। কিন্তু আপনার মনের কথা কেউ বুঝতে পারবে না।’



