নজরবন্দি ব্যুরোঃ বাগুইআটিতে জোড়া রহস্যজনক খুনের ঘটনায় তদন্তবার রাজ্য পুলিশের হাতে থেকে গেছে সিআইডির হাতে। বাগুইআটির জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, ঘটনায় দিল্লি থেকে আরও একজনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম কানহাইয়া কুমার। সূত্রের খবর, বাসন্তী হাইওয়েতে দুই ছাত্রকে খুন করেছিল ওই ব্যক্তি। দিল্লির নিম্ন আদালতে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ BJP: বাংলায় জঙ্গলের রাজ চলছে, বক্তব্য বিজেপির তথ্য অনুসন্ধান কমিটির
সূত্রের খবর, অভিষেক ও অতনুকে খুনের জন্য কানহাইয়া কুমারকে ভাড়া করেছিল সত্যেন্দ্র। সূত্রের খবর, যে লাল রঙের সেল্ফ ড্রাইভ গাড়িটি ভাড়া করা হয়েছিল, ওই গাড়িটি চালাচ্ছিল এই কানহাই কুমার। কানহাইয়াকে ট্রানজিট রিমান্ডে পেলেনি কলকাতায় নিয়ে আসবে সিআইডি।

উল্লেখ্য, বাগুইআটির জোড়া খুনের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। দুই স্কুল পড়ুয়া নিখোঁজ হয় গত ২২ অগস্ট। দু’দিন তাদের কোনও খোঁজ না পেয়ে বাগুইআটি থানায় অভিযোগ জানায় পরিবার। অতনুর এক বন্ধুর কাছে প্রথম মুক্তিপণের জন্য হুমকি মেসেজ আসে ২৪ অগাস্ট। সেখানে এরপর সেপ্টেম্বরের ৩ তারিখ অতনুর বাবার কাছে মেসেজ আসে।
মেসেজে বলা হয়, ছেলের মৃতদেহ ডানকুনি থেকে নিয়ে নিতে। ২৫ অগাস্ট হাড়োয়ায় অভিষেকের দেহ উদ্ধার হয়েছে। তারপরে সেই দেহ উদ্ধারের কথা জানিয়ে থানায় থানায় বার্তা দেওয়া হয়। কিন্তু তার আগে, ২৩ অগাস্ট ন্যাজাটে অতনুর দেহ উদ্ধার হয়। ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছিল। ক্ষুব্ধ হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইসি ও এসপি সাসপেণ্ড করা হয়। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডির হাতে।
বাগুইআটির জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, দিল্লি থেকে আরও এক গ্রেফতার

যদিও সত্যেন্দ্রর ওপর দীর্ঘ সমস্য ধরে নজর রেখে হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেট। কিন্তু কানহাইয়ার খোঁজে দিল্লি পাড়ি দিয়েছিল সিআইডির তদন্তকারী অফিসাররা। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তিকে কলকাতায় এনে আরও জেরা করতে চান রাজ্যের গোয়েন্দারা।



