নজরবন্দি ব্যুরো: নালা থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার বিধাননগর পুরো নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের উদয়ন পল্লী এলাকায়। ঘটনায় রীতিমত আঁতকে উঠেছেন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে কোথা থেকে এল, কিংবা কে বা কারা ওই সদ্যোজাতকে ফেলে রেখে গিয়েছে!! তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, বাগুইআটির ওই এলাকায় বসবাসকারী এক বৃদ্ধার বাড়ির সামনে বৃষ্টির কারণে জল আটকে ছিল। আর সেই জল পরিষ্কার করতেই নালার কাছে যেতে গিয়েই রীতিমতো আঁতকে উঠলেন ওই বৃদ্ধা। তিনি সেই সময় দেখেন যে, নর্দমায় পড়ে একটি শিশুর হাত। এরপরেই ওই বৃদ্ধা এই ঘটনার খবর দেন স্থানীয় ক্লাবে।

ঘটনায় খবর পেয়েই শোরগোল ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সদ্যজাত একটি শিশুকন্যা। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানতে পারা যায়নি। গোটা ঘটনার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার কাউন্সিলর বলেন, “আমরা সকালে খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানাই। খবর পেয়ে বাগুইআটি থানা আসে। তারা সদ্যোজাতকে উদ্ধার করে নিয়ে যায়।”
নালা থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ, তদন্ত শুরু করেছে পুলিশ




