গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপরেই মমতা সাফ বলেন, কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব। আর আজ কার্যত তাই হতে চলেছে। প্রথমে খবর ছিল, প্রশাসনিক বৈঠকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা হবে তৃণমূলনেত্রীর। কিন্তু, জানা গিয়েছে, প্রশাসনিক বৈঠকের পর সরকারি গেস্ট হাউস ‘রাঙাবিতান’-এ অনুব্রত যাবেন মমতার সঙ্গে দেখা করতে।
গরু পাচার মামলায় দীর্ঘ দু'বছর জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তিনি ফিরলেন বোলপুরে নিজের বাড়িতে। সোমবার তিহাড় জেল থেকে বেরোনোর সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মন্ডল।
দলনেত্রীর সঙ্গে কি মঙ্গলবার সাক্ষাৎ হবে অনুব্রত মণ্ডলের? তা নিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে। অনুব্রতকে সে প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি জানান, "শরীর ভাল থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে।"
দীর্ঘ দু'বছরের জেলবন্দি জীবন কাটিয়ে সোমবার মুক্তি পেতে চলেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, আজই তিনি বোলপুরের বাড়িতে ফিরবেন। এদিকে আবার দু'দিনের জন্য বর্ধমান ও বীরভূমে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বীরভূমে ভোটপ্রচারে এসে সেই কেষ্টর কথা মনে পড়বে না মুখ্যমন্ত্রীর? তাই কি হয়! রবিবার লাভপুরের জনসভা থেকে অনুব্রতর কথা স্মরণ করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, একদিন কেষ্ট ঠিকই বেরোবে, তাঁকে ভুলে গেলে চলবে না।
বিজেপির দুবরাজপুর মন্ডল সভাপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় জানান, "তৃণমূল তিহাড় থেকে খেলা হবে বলেছে। কিন্তু একা একা তো আর খেলা যায় না! দরকার ১১ জন। সেটাই বলা হয়েছে।"