লোকসভায় তিহাড় থেকে ‘খেলবেন’ অনুব্রত? বীরভূমের দেওয়ালে পাল্টা জবাব বিজেপির

Birbhum: দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে চলছে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের দেওয়াল লিখন। আর সেখানেই উল্লেখ রয়েছে অনুব্রত মণ্ডলের কথা। না, নাম নয়, বরং তার চেয়েও ‘ভয়ঙ্কর’ ক্যাচলাইন, ‘তিহাড়ে বসেই খেলা হবে’!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে চলছে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের দেওয়াল লিখন। আর সেখানেই উল্লেখ রয়েছে অনুব্রত মণ্ডলের কথা। না, নাম নয়, বরং তার চেয়েও ‘ভয়ঙ্কর’ ক্যাচলাইন, ‘তিহাড়ে বসেই খেলা হবে’! এবার দেওয়ালেই পাল্টা ‘কবিতা’ লিখে জবাব দিল বীরভূমের বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: নিজের পাড়ায় প্রচারে সুকান্ত, চলল জনসংযোগ

Shamim Ahamed Ads

গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূলনেতা অনুব্রত মণ্ডল। এরপর থেকেই তিহাড়ে রয়েছেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফে কেষ্টর বিরুদ্ধে কখনই কিছু বলা হয়নি। মমতা নিজে বীরভূমের দায়িত্ব নিজের কাছে রেখেছেন, কোথাও গিয়ে ভরসা করেছেন নানুরের কাজল শেখের ওপর। এবার দেওয়ালে বিজেপি লিখল, “খেলতে খেলতে তিহাড় গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে। ডাকবে কবে বলো তুমি ডাকবে কবে।”

লোকসভায় তিহাড় থেকে 'খেলবেন' অনুব্রত? বীরভূমের দেওয়ালে পাল্টা জবাব বিজেপির
লোকসভায় তিহাড় থেকে ‘খেলবেন’ অনুব্রত? বীরভূমের দেওয়ালে পাল্টা জবাব বিজেপির

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘ভগবান যেমন অন্তরালে থেকে ভক্তদের সাহায্য করেন এটা ঠিক তেমন। তিহাড় থেকে সশরীরে এখানে আসতে না পারলেও তাঁর আশীর্বাদ নিয়েই বীরভূমের তৃণমূল কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন এবং আগামী দিনে নির্বাচনে জয়লাভ করব।’’

লোকসভায় তিহাড় থেকে 'খেলবেন' অনুব্রত? বীরভূমের দেওয়ালে পাল্টা জবাব বিজেপির

লোকসভায় তিহাড় থেকে ‘খেলবেন’ অনুব্রত? বীরভূমের দেওয়ালে পাল্টা জবাব বিজেপির

এবার পাল্টা বিজেপির দুবরাজপুর মন্ডল সভাপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় জানান, “তৃণমূল তিহাড় থেকে খেলা হবে বলেছে। কিন্তু একা একা তো আর খেলা যায় না! দরকার ১১ জন। সেটাই বলা হয়েছে।” যদিও এখনও বীরভূমে প্রার্থীই দেয়নি বিজেপি। তবুও, সবমিলিয়ে লাল-মাটিতে জমে উঠেছে লোকসভার লড়াই।

লোকসভায় তিহাড় থেকে 'খেলবেন' অনুব্রত? বীরভূমের দেওয়ালে পাল্টা জবাব বিজেপির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত