কাগজপত্র জমা না পড়ায় জেলমুক্তি হলনা অনুব্রতর, মঙ্গলে বাড়ি ফিরতে পারবেন বীরভূমের বাঘ?

জামিন পেলে তিনি সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। সেই যুক্তিতে বেশ কয়েক বার অনুব্রতের জামিন খারিজ হয়ে যায়। অবশেষে সিবিআই এবং ইডি, দুই মামলাতেই জামিন মঞ্জুর হয় কেষ্টর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টানা দেড় বছর পরে বাড়ি ফিরছেন বীরভূমের বাঘ। তিহাড় জেল থেকে আজ মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল। তবে আজকের রাতটা তাঁকে জেলেই কাটাতে হচ্ছে কাগজপত্রের জটিলতায়। শুক্রবার তাঁকে জামিন দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু আইনি কাগজপত্র জমা না পড়ায় তাঁর জেলমুক্তি সম্ভব হয়নি। ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তার পর থেকে টানা দেড় বছর জেলবন্দি ছিলেন তিনি।

২০২২ সালের অগস্ট মাসে বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। গরু পাচার মামলায় অভিযুক্ত ছিলেন কেষ্ট। গ্রেফতারির পর প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। ২০২৩ সালের ২১ মার্চ থেকে তিহাড় জেলেই বন্দি ছিলেন তিনি। একই মামলায় ২০২৩ সালের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করে। পরে গ্রেফতার হন তার মেয়ে সুকন্যাও। তার পর দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয়েছিল পিতা এবং পুত্রীর।

কাগজপত্র জমা না পড়ায় জেলমুক্তি হলনা অনুব্রতর, মঙ্গলে বাড়ি ফিরতে পারবেন বীরভূমের বাঘ?

কাগজপত্র জমা না পড়ায় জেলমুক্তি হলনা অনুব্রতর, মঙ্গলে বাড়ি ফিরতে পারবেন বীরভূমের বাঘ?
কাগজপত্র জমা না পড়ায় জেলমুক্তি হলনা অনুব্রতর, মঙ্গলে বাড়ি ফিরতে পারবেন বীরভূমের বাঘ?

মুক্তির জন্যে আগে ১০ লক্ষ টাকার বণ্ড জমা দিতে হয়েছে অনুব্রতকে। এর আগে জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যাও। জামিন পেলেও বাড়ি ফেরেননি তিনি। দিল্লিতেই ছিলেন সুকন্যা আজ বাবার জেলমুক্তির পর অনুব্রতর সঙ্গেই বোলপুরে নিজের বাড়িতে ফিরতে চলেছে সুকন্যাও। এর আগে সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। গত শুক্রবার ইডি মামলাতেও জামিন পান তিনি। অবশেষে পুজোর আগেই বোলপুরের নিজের বাড়িতে ফিরতে চলেছেন বীরভূমের ‘বাঘ’ অনুব্রত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন