HomeTagsAnubrata mandal

Anubrata mandal

ED-র দাবি বিপুল সম্পত্তির মালিক অনুব্রত-কন্যা, অথচ মামলার খরচ জোগাতে জামিনের আর্জি সুকন্যার

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। বাবার মত মেয়েরও দিন কাটছে তিহাড় জেলে। ইডি বারবার দাবি করেছে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সুকন্যা। অথচ এখন নাকি মামলার খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে অনুব্রত কন্যা। তাই মামলা চালানোর মত টাকা জোগাড় করতেই আদালতে জামিনের আবেদন জানালেন সুকন্যা মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মামলার শুনানি শুরু হয় মঙ্গলবার।

‘মানুষটা ৩০ সেকেন্ডে মরে যেতে পারত’, চোট নিয়ে বিরোধীদের মন্তব্যের পাল্টা Mamata Banerjee

বীরভূমের দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন তিনি। বলেন, "আমি এমনি ঠিক আছি। কিন্তু আমার কোমরে এবং পায়ে চোট আছে। আর ৩০ সেকেন্ড হলেই হেলিকপ্টারটা ক্র্যাশ করে যেত। আমাদের সরকার মানুষের জন্য যা কাজ করেছে, যারা ভোটের সময় বড় বড় কথা বলে, এমনকী আমার দুর্ঘটনা নিয়েও। যে মানুষটা ৩০ সেকেন্ডে মরে যেতে পারত, তার সম্পর্কেও উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে, অপপ্রচার করছে। আমি জনগণের কাছে এর বিচার চাইব।"

Panchayat Election: কমিশনের আর্জিতে রাজি স্বরাষ্ট্রমন্ত্রক, ৮২২ কোম্পানি দিয়েই পঞ্চায়েত ভোট বাংলায়

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে ভোটের মুখে সেই জট কাটল। কমিশনের আর্জি মেনে রাজ্যে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার কলকাতা হাইকোর্টে একথা জানাল রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ আগামী ৮ জুলাই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে বাংলায়।

Mamata Banerjee: কেষ্টগড়ে ভার্চুয়াল সভায় থাকছেন না মমতা, বীরভূমবাসীর জন্য বড় চমক!

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বীরভূমের দুবরাজপুরে ভার্চুয়াল সভা করবেন বলে জানা গিয়েছিল। কিন্তু আজ তিনি ভার্চুয়ালি থাকছেন না। তবে দলে নেতা কর্মী এবং ভোটারদের উদ্দেশে টেলিফোনে বার্তা দিতে পারেন। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথমে বীরভূমে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রচারে ব্যস্ত রয়েছেন। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে বাংলা থেকে দূরে তিহার জেলে বন্দি। তাঁর অনুপস্থিতিতে প্রথম ভোট। হাইভোল্টেজ পঞ্চায়েত ভোটের প্রচারে কমতি রাখতে চায় না তৃণমূল।

Mamata Banerjee: অনুব্রতহীন বীরভূম তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ, চোটের কারণে ভার্চুয়াল সভা মমতার

বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে বাংলা থেকে দূরে তিহার জেলে বন্দি। তাঁর অনুপস্থিতিতে প্রথম ভোট। হাইভোল্টেজ পঞ্চায়েত ভোটের প্রচারে কমতি রাখতে চায় না শাসক দল। দলীয় নেতৃত্ব রাজ্যজুড়ে একাধিক সভা করছে। কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার দুর্যোগের জেরে পায়ে, কোমরে চোট পেয়েছেন। বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এদিকে পঞ্চায়েতে বীরভূমে ভালো ফল করতে মরিয়া তৃণমূল। সবদিক বিচার করেই আগামীকাল দুবরাজপুরে ভার্চুয়াল সভা করতে পারেন মমতা।

ফের জামিন নাকচ অনুব্রতর, ‘প্রভাবশালী’ তত্ত্বেই বাজিমাত সিবিআইয়ের

ফের জামিন নাকচ হয়ে গেল গরু পাচার মামলায় ধৃত তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের। সেই ‘প্রভাবশালী’ তত্ত্বেই বাজিমাত করল সিবিআই। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ই জুলাই।

বীরভূমে ভোট প্রচারে এসে কেষ্ট বন্দনা শতাব্দীর! কি বললেন তৃণমূল সাংসদ

শুরু হয়েছে গিয়েছে পঞ্চায়েতের আসন দখলে লড়াই! ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি! প্রচারে বেরিয়ে পড়েছেন নেতাসহ দলীয় কর্মীরা! আর এর মাঝেই বীরভূমে নেই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। বর্তমানে গরু পাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন তিনি। আর এবারে পঞ্চায়েতে তাঁকে ছেড়েই বীরভূমে প্রচারে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব।

Trending Now