Mamata Banerjee: কেষ্টগড়ে ভার্চুয়াল সভায় থাকছেন না মমতা, বীরভূমবাসীর জন্য বড় চমক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গে সফরে গিয়ে দুর্যোগের মুখে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু প্রচারের অন্তিম পর্বে কোনও কমতি রাখতে চাইছে না শাসক দল। চোটের কারণে মমতা অনুব্রতহীন বীরভূমে ভার্চুয়াল সভা করবেন বলে শোনা গিয়েছিল। কিন্তু এবার জানা যাচ্ছে টেলিফোনে অডিও বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: পুর নিয়োগে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ, দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে মামলা করেও তুলে নিল রাজ্য!

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বীরভূমের দুবরাজপুরে ভার্চুয়াল সভা করবেন বলে জানা গিয়েছিল। কিন্তু আজ তিনি ভার্চুয়ালি থাকছেন না। তবে দলে নেতা কর্মী এবং ভোটারদের উদ্দেশে টেলিফোনে বার্তা দিতে পারেন। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথমে বীরভূমে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রচারে ব্যস্ত রয়েছেন। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে বাংলা থেকে দূরে তিহার জেলে বন্দি। তাঁর অনুপস্থিতিতে প্রথম ভোট। হাইভোল্টেজ পঞ্চায়েত ভোটের প্রচারে কমতি রাখতে চায় না তৃণমূল। অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বীরভূমে ঘাসফুল ফোটানোই এখন অন্যতম লক্ষ্য শাসক দলের।

কেষ্টগড়ে ভার্চুয়াল সভায় থাকছেন না মমতা, বীরভূমবাসীর জন্য বড় চমক!

গত মাসে পঞ্চায়েতের প্রচারে উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ২৭ জুন সভা শেষ করে বাগডোগরার উদ্দেশ্যে যাওয়ার সময়েই আচমকা দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেই সময়েই সেবক বায়ুঘাঁটিতে জরুরি অবতরণ করা হয়। তবে অবতরণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে ও পায়ে চোট লেগেছে। দুর্যোগের পর মুখ্যমন্ত্রীকে কলকাতা নিয়ে আসা হয়। ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছিল, হাঁটুর লিগামেন্ট এবং বাঁদিকের হিপ জয়েন্টের লিগামেন্টে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফেরার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর এমআরআই করা হয়।

কেষ্টগড়ে ভার্চুয়াল সভায় থাকছেন না মমতা, বীরভূমবাসীর জন্য বড় চমক!

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। গরু পাচার মামলায় একাধিকবার তলব করার পরই এই গ্রেফতারি। কিন্তু তাঁকে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি। তাঁর অনুপস্থিতিতে কোর কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলার সংগঠনের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। তাই আসন্ন পঞ্চায়েত ভোটে যাকে আগামী বছরের লোকসভার সেমিফাইনাল বলেও বিবেচনা করা হচ্ছে, বীরভূমে তৃণমূলের ফলাফল কী হয় সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

কেষ্টগড়ে ভার্চুয়াল সভায় থাকছেন না মমতা, বীরভূমবাসীর জন্য বড় চমক!

কেষ্টগড়ে ভার্চুয়াল সভায় থাকছেন না মমতা, বীরভূমবাসীর জন্য বড় চমক!
কেষ্টগড়ে ভার্চুয়াল সভায় থাকছেন না মমতা, বীরভূমবাসীর জন্য বড় চমক!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর