বীরভূমে ভোট প্রচারে এসে কেষ্ট বন্দনা শতাব্দীর! কি বললেন তৃণমূল সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুরু হয়েছে গিয়েছে পঞ্চায়েতের আসন দখলে লড়াই! ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি! প্রচারে বেরিয়ে পড়েছেন নেতাসহ দলীয় কর্মীরা! আর এর মাঝেই বীরভূমে নেই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। বর্তমানে গরু পাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন তিনি। আর এবারে পঞ্চায়েতে তাঁকে ছেড়েই বীরভূমে প্রচারে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: Panchayat-তে গোঁজ প্রার্থী কড়া তৃণমূল! ৫৬ জনকে কর্মীকে সাসপেন্ডের নির্দেশ

এবার ভোট প্রচারে এসে বীরভূমের বাসিন্দাদের আবারও একবার দাপুটে নেতার মনে করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। শুধু তাই নয়, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তিনি। সিউড়িতে ভোট প্রচারে এসে তিনি বলেন, “যে এত বছর ধরে দলের জন্য কাজ করেছে। তাঁকে মনে না রাখা টা একধরনের অকৃতজ্ঞতা। আমি মনে করি, যারা সব সময় দলের জন্য কাজ করে চলেছেন, দলের কথা ভেবেছেন তাঁদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। চিন্তার কারণ নেই। এখন তিনি হয়ত মামলার জন্য বাইরে আছেন। কিন্তু তিনি আবারও ভবিষ্যতে দলের জন্য কাজ করবেন।”

বীরভূমে ভোট প্রচারে এসে কেষ্ট বন্দনা শতাব্দীর, কি বললেন সাংসদ
বীরভূমে ভোট প্রচারে এসে কেষ্ট বন্দনা শতাব্দীর, কি বললেন সাংসদ

উল্লেখ্য, গরুপাচার পাচার মামলায় বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তৃণমূল নেতা তথা বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল। পাশাপাশি ওই জেলেই রয়েছেন কেষ্টর মেয়ে সুকন্যা মণ্ডল ও কেষ্টর দেহরক্ষী এনামুল হক! সম্প্রতি সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন, এই গরুপাচার মামলায় সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে! কিন্তু এত কোটি কোটি টাকা কোথা থেকে আসল? কে কে এই টাকার ভাগীদার রয়েছে? কিংবা এই কালো টাকা নিয়ে কীভাবে সাদা হল? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন আধিকারিকরা।

বীরভূমে ভোট প্রচারে এসে কেষ্ট বন্দনা শতাব্দীর, কি বললেন সাংসদ

অন্যদিকে, অনুব্রতর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল নেতৃত্বের জন্য এটা একটা বড়সড় ধাক্কা! যদিওবা দাপুটে নেতার জন্য দলীয় স্তরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ইতিমধ্যে অনুব্রতর গ্রেফতারির পরে ১০ মাস কেটে গিয়েছে। এর মাঝে বারংবার তৃণমূল সুপ্রিমোর মুখে শোনা গিয়েছে সহানুভূতির সুর।

বীরভূমে ভোট প্রচারে এসে কেষ্ট বন্দনা শতাব্দীর, কি বললেন সাংসদ

বীরভূমে ভোট প্রচারে এসে কেষ্ট বন্দনা শতাব্দীর, কি বললেন সাংসদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন