ED-র দাবি বিপুল সম্পত্তির মালিক অনুব্রত-কন্যা, অথচ মামলার খরচ জোগাতে জামিনের আর্জি সুকন্যার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। বাবার মত মেয়েরও দিন কাটছে তিহাড় জেলে। ইডি বারবার দাবি করেছে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সুকন্যা। অথচ এখন নাকি মামলার খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে অনুব্রত কন্যা। তাই মামলা চালানোর মত টাকা জোগাড় করতেই আদালতে জামিনের আবেদন জানালেন সুকন্যা মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মামলার শুনানি শুরু হয় মঙ্গলবার।

আরও পড়ুন: হেলিকপ্টার দুর্যোগে মুখ্যমন্ত্রীর পায়ের চোট গুরুতর, হতে পারে অস্ত্রোপচার

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর ইডির স্ক্যানারে এসেছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে সুকন্যা মণ্ডল বিপুল সম্পত্তির মালিক। তাঁর বাবা অনুব্রত মণ্ডল মেয়ে ও প্রয়াত স্ত্রীয়ের নামে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন। এদিন আদালতে সুকন্যা জানাগরুন, “তিনি ও তাঁর বাবা দুজনেই তিহাড়ে রয়েছেন। মা মারা গিয়েছেন। বাড়িতে এমন কেউ নেই যারা মামলার খরচ জোগাড় করবে।” এদিন অনুব্রত কন্যা ছয় সপ্তাহের জন্য জামিন পেলে টাকা জোগাড় করতে পারবেন বলেও জানান আদালতে।

ED-র দাবি বিপুল সম্পত্তির মালিক অনুব্রত-কন্যা, অথচ মামলার খরচ জোগাতে জামিনের আর্জি সুকন্যার

সুকন্যার বক্তব্য শোনার পর দিল্লির আদালত তদন্তকারী আধিকারিকদের মতামত জানতে চেয়েছে। ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগেও সুকন্যা জামিনের আবেদন করেছিলেন। কিন্তু ইডি বিরোধিতা করে আদালতে জানিয়েছিল, অনুব্রত মণ্ডলের মেয়ে বেশ প্রভাবশালী। জামিনে ছাড়া পেলে বাইরে গিয়ে তথ্যপ্রমাণ নষ্ট করে দিতে পারেন। জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল সুকন্যার। এবারে ইডি কী জানায় সেদিকে নজর থাকবে। অন্যদিকে, অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

ED-র দাবি বিপুল সম্পত্তির মালিক অনুব্রত-কন্যা, অথচ মামলার খরচ জোগাতে জামিনের আর্জি সুকন্যার
ED-র দাবি বিপুল সম্পত্তির মালিক অনুব্রত-কন্যা, অথচ মামলার খরচ জোগাতে জামিনের আর্জি সুকন্যার

চলতি সপ্তাহের শেষেই বাংলায় হাইভোল্টেজ পঞ্চায়েত ভোট। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর অনুপস্থিতিতে এটি প্রথম ভোট। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের চোখ রয়েছে বীরভূমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে বীরভূমের সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন। শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এই জেলায় ঘাসফুল ফোটানো এখন বড় চ্যালেঞ্জ।

ED-র দাবি বিপুল সম্পত্তির মালিক অনুব্রত-কন্যা, অথচ মামলার খরচ জোগাতে জামিনের আর্জি সুকন্যার

ED-র দাবি বিপুল সম্পত্তির মালিক অনুব্রত-কন্যা, অথচ মামলার খরচ জোগাতে জামিনের আর্জি সুকন্যার
ED-র দাবি বিপুল সম্পত্তির মালিক অনুব্রত-কন্যা, অথচ মামলার খরচ জোগাতে জামিনের আর্জি সুকন্যার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর