বৃহস্পতিবার রাজ্যপুলিশের তরফে একটি ট্যুইট করে আবেদন করা হয়, আনিস কাণ্ডে যেন জনতা এবং তাঁর পরিবার শান্ত থাকে পাশাপাশি ভরসা রাখে পুলিশের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট(SIT) এর উপর। বিশেষজ্ঞদের ধারণা, মূলত প্রয়াত আনিসের পরিবার যাতে সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসে তার জন্যেই তাঁদের এই আবেদন।
নজরবন্দি ব্যুরোঃ আমরা ওসির নির্দেশ গিয়েছিলাম, বলির পাঁঠা করা হয়েছে আমরা কিছু জানি না। আমতা ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকাণ্ডে অভিযুক্ত দুই পুলিশ কর্মীর বিস্ফোরক...
হাওড়া আমতায় ছাত্রনেতা আনিসের হত্যাকাণ্ডে গ্রেফতার পুলিশের দু'জন। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, "আমতায় এখন তদন্ত সবেমাত্র শুরু হয়েছে। এখনই কিছু জানা যায়নি আসল ঘটনাটি কী?"
সিট নয়, বরং সিবিআই তদন্তের দাবীতে সরব হয়েছে আনিসের পরিবার এবং গ্রামবাসী। এরই মধ্যে আনিস খানের দাদাকে ফোনে খুনের হুমকি। সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। রাত ১ টা নাগাদ আসা ফোন ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে।
প্রথম দিনের তদন্তেই কিছুটা আলো দেখতে পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, পুলিশই গেছিল আনিসের বাড়িতে। সূত্রের দাবী, সম্ভবত পুরনো একটি মামলার সূত্রে পুলিশ ওই রাতে অভিযানে গিয়েছিল।