প্রাণীর শরীর থেকে ছড়ায় এই রোগ। আফ্রিকান রডেন্ট ও বাঁদর জাতীয় প্রাণীদের থেকেই এই রোগের ভাইরাস ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান। সিডিসি জানাচ্ছে, এই ভাইরাসের উৎস কী, তা সঠিকভাবে জানা যায়নি এখনও। প্রাণীর মাংস, মলমূত্র থেকে রোগ ছড়াতে পারে। আবার রডেন্ট জাতীয় প্রাণী আঁচড়ে বা কামড়ে দিলে ভাইরাস শরীরে ঢুকতে পারে।
চিনের থেকে বিশেষ ড্রোন চাইছে রাশিয়া। সূত্র মারফত এই খবর পেতেই ইউরোপের সমস্ত দেশগুলিকে সতর্ক করল আমেরিকা। সূত্রের খবর, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ইয়াং জিয়েচির মধ্যে বৈঠক হয়েছে।
আশ্চর্যকর ঘটনা! ৪০ বছর বয়সে ১৮৮ টি সন্তানের বাবা এই ব্যক্তি, এটাও কি সম্ভব কক্ষনও? আমেরিকায় বেকার এবং সন্তান প্রতিপালনের জন্য ভাতা দেওয়া হয়! এই নিয়মেরই সুযোগ নিয়েছে অভিযুক্ত ব্যক্তি। সরকারের থেকে মোট ১৯ কোটি টাকা হাতিয়েও নিয়েছে তার ১৮৮ টি বাচ্চা প্রতিপালনের জন্য!
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সামিটে বাইডেন সহ চার দেশের প্রধানরা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, চার দেশের মধ্যে উপমহাদেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে চার দেশের উন্নতির স্বার্থে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেবিষয়েও আলোচনা হবে।
এবার যুদ্ধে নামবে China! চাঞ্চল্যকর Trump-এর ভবিষ্যৎবাণী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) অত্যন্ত সামনে থেকে লক্ষ্য করছে চিন, দাবি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের।পাশাপাশি জো বাইডেনকেও তোপ দাগেন ট্রাম্পের। তিনি বলেন, 'আসলে ওরা দেখছে আমাদের দেশের (আমেরিকা) নেতৃত্ব কতটা অযোগ্য। চিন অবশ্যই তাইওয়ানে হামলা করবে। এটাই ওঁদের সময়।'
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মূল্য চোকাতে হচ্ছে ভদকাকে, বড় ক্ষতির মুখে পুতিন। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেল, ভারমন্টের এক বারকর্মী রাশিয়ার জনপ্রিয় ভদকা স্টোলিচানায়ার বোতল খুলে তা নর্দমায় ফেলে দিতে দিতে বলছেন, 'দুঃখিত, আমরা রাশিয়ার জিনিস বিক্রি করি না।'