আশ্চর্যকর ঘটনা! ৪০ বছর বয়সে ১৮৮ টি সন্তানের বাবা এই ব্যক্তি, এটাও কি সম্ভব কক্ষনও?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক-দুই নয়, এক্কেবারে ১৮৮ টি বাচ্চার বাবা বছর ৪০-এর ব্যক্তি! সরকারি নথি অন্তত এমনটাই বলছে! নিশ্চয়ই হেঁচকি উঠছে! আসল গল্প শুনলে চোখ কপালে উঠবে! আমেরিকায় বেকার এবং সন্তান প্রতিপালনের জন্য ভাতা দেওয়া হয়! এই নিয়মেরই সুযোগ নিয়েছে অভিযুক্ত ব্যক্তি। সরকারের থেকে মোট ১৯ কোটি টাকা হাতিয়েও নিয়েছে তার ১৮৮ টি বাচ্চা প্রতিপালনের জন্য!

আরও পড়ুনঃ আসছে ‘আরিয়া’র তৃতীয় সিজন, বলিউড নিয়ে বিস্ফোরক সুস্মিতা সেন

রেভিনিউ দফতর দেখে, টাকা দাবি করে দুটি নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে! নম্বর এক থাকত, কিন্তু প্রতিবার বাচ্চার নাম যেত বদলিয়ে। একসময়ে পেনশন দফতরের সন্দেহ হয়, কোথাও একটা গণ্ডগোল হচ্ছে! এরপরই শুরু হয় তদন্ত! দেখা যায়, আলি বোনা মহম্মদ একটা বিশাল র‍্যাকেট চালায়। এই র‍্যাকেটের ৬ জন সদস্যের ৬ বছর জেল হয়েছে।

র‍্যাকেটের মাস্টারমাইন্ড আলি বোনা মহম্মদের হাজতবাস হয়েছে সাড়ে ৩ বছরের, সে ইতিমধ্যেই নিষিদ্ধ মাদক কারবারিতে ১৬ বছর জেলে কাটিয়েছে। তদন্তে জানা গিয়েছে, মোট ৭০ টি বিভিন্ন নামে ১৮৮ টি সন্তানের নাম করে সরকারের থেকে ১৯ কোটি টাকা জালিয়াতি করেছে সে।

বলা বাহুল্য, সরকারি খাতায় তার নথিভুক্ত করা ১৮৮ টি বাচ্চার কোনওটিই তার নিজের নয়! আলি বোনা মহম্মদ নামে ওই অভিযুক্ত তো একটিও সন্তান নেই! এই ১৮৮ টা বাচ্চার প্রতিটিই ‘ধার’ করা! তাদের নাম করেই সরকারের ঘর থেকে মোটা অঙ্কের চাইল্ড বেনিফিট হাতিয়ে নিত সে, যতদিন না পর্যন্ত এইচএম রেভেনিউ ও কাস্টম বিষয়টি বুঝতে পারে এবং নড়েচড়ে বসে!

আশ্চর্যকর ঘটনা! ৪০ বছর বয়সে ১৮৮ টি সন্তানের বাবা এই ব্যক্তি, এটাও কি সম্ভব কক্ষনও?

আশ্চর্যকর ঘটনা! ৪০ বছর বয়সে ১৮৮ টি সন্তানের বাবা এই ব্যক্তি, এটাও কি সম্ভব কক্ষনও?
আশ্চর্যকর ঘটনা! ৪০ বছর বয়সে ১৮৮ টি সন্তানের বাবা এই ব্যক্তি, এটাও কি সম্ভব কক্ষনও?

বাচ্চাদের আইডি চুরি করে, সেগুলোর ভুয়ো কপি বানিয়ে জালিয়াতি করত আলি! বাচ্চাদের সব তথ্য লেখা থাকত একটি ডায়েরিতে, যখনই সরকারের তরফ থেকে কোনও এনকোয়ারি করা হয়েছে, আলি ওই ডায়েরি  দেখে নিয়ে নির্ভুল তথ্য দিত! কাজেই প্রাথমিকভাবে সন্দেহ হয়নি প্রশাসনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন