Sushmita Sen: আসছে ‘আরিয়া’র তৃতীয় সিজন, বলিউড নিয়ে বিস্ফোরক সুস্মিতা সেন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের প্রথম নারী যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে পাইয়ে দিয়েছিলেন সেরা সুন্দরীর খেতাব। তাঁর হাসিতে ঘায়েল কাশ্মীর থেকে কন্যাকুমারী। তিলি আর কেউ না বিশ্ব বিখ্যাত বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার মুকুট উঠেছিল তাঁর মাথাতেই। তারপর ছবিতে অভিনয়।

আরও পড়ুনঃ বয়সটা শুধু সংখ্যা মাত্র, ফের তা প্রমাণ করে, পাকিস্তান ম্যাচে বিস্ফোরণ বাংলার ঝুলনের

নিজের শর্তে জীবন কাটিয়েছেন। কখনওই অন্যের দ্বারা চালিত হননি সুস্মিতা। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তিনিও কাটিয়ে দিয়েছেন দুই দশক। প্রচুর হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। তবে মূল ধারার বাণিজ্যিক ছবি থেকে বহুদিনই মুখ ফিরিয়ে নিয়েছেন সুস্মিতা। ১০ বছর কেটে গিয়েছে। বাণিজ্যিক ছবির জগতে তাঁর লম্বা বিরতি প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন সুস্মিতা। কামব্যাকের পরেও তিনি কাজ পাচ্ছেন না বলে দাবি করেছেন।

জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘আরিয়া’তে (Aarya TV series) অভিনয় করেছিলেন সুস্মিতা সেন। সিরিজ়ের পরিচালক ছিলেন আর মধূবনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেছেন, ‘আমি যা চাই মেইনস্ট্রিম সিনেমা আমাকে সেটা দিতে পারে না। পর্দার বয়স ও বাস্তব জীবনের বয়স নিয়ে আগে থেকেই ভাবনা স্থির হয়ে যায়। ১০ বছর আমি কোনও কাজ করিনি। আমি জানি না মানুষ কী ভাবেন। তবে অনেক আগে থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলাম। মানুষের সঙ্গে আমার নেটওয়ার্ক ভাল না। নিজের জন্যেও কাজ করি না।’

আসছে ‘আরিয়া’র তৃতীয় সিজন, বলিউড নিয়ে বিস্ফোরক সুস্মিতা সেন

আসছে 'আরিয়া'র তৃতীয় সিজন, বলিউড নিয়ে বিস্ফোরক সুস্মিতা সেন
আসছে ‘আরিয়া’র তৃতীয় সিজন, বলিউড নিয়ে বিস্ফোরক সুস্মিতা সেন

বিশ্ব সুন্দরী হওয়ার পর কন্যা রেনে ও আলিশাকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। মন দিয়ে তাঁদের মানুষ করছেন। সুস্মিতা অভিনীত ‘আরিয়া’ দারুণ প্রতিক্রিয়া পেয়েছিল। অনুরাগীদের দারুণ ভাল লেগেছিল সুস্মিতার পারফরম্যান্স। সিরিজ়ের তৃতীয় সিজ়নের জন্য নিজেকে তৈরি করছেন অভিনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর