womens world cup: বয়সটা শুধু সংখ্যা মাত্র, ফের তা প্রমাণ করে, পাকিস্তান ম্যাচে বিস্ফোরণ বাংলার ঝুলনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর কয়েকমাস পর ৪০-এ পা দেবেন মেয়েদের কথা তো ছেড়ে দিন, ছেলেদের ক্রিকেটেও ৪০-এ কেউ আন্তর্জাতিক আঙিনায় আগুন ঝরাচ্ছেন এমন নাম সচরাচর মিলবে না। এই কারণেই হয়তো ঝুলন গোস্বামী ক্রিকেটের ‘আইডল’। একে মেয়েদের বিশ্বকাপ, তার ওপর পাকিস্তান ম্যাচ। এই রকম একটা উত্তেজক যুদ্ধে বাংলার ঝুলন গোস্বামী আরও একবার প্রমাণ করলেন বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা।

আরও পড়ুনঃ খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান, প্রথম ম্যাচেই বিধ্বংসী মিতালীর ভারত

আর যদি সংখ্যা দিয়ে ভাবতে হয় ঝুলন উইকেটের সংখ্যাতেই বাঁচবেন। পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ঝুলন ২টো উইকেট নিয়েছেন। ১০ ওভার বল করে ১টি মেডেনসহ ২৬ রান দিলেন। নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুই সুইংয়ের জন্য বিখ্যাত। যতই ৪০ হোক ঝুলনের বয়স, তাঁর বোলিং দেখে মনে হল ৪০ নয়, তাঁর বয়স হয়তো ২৪। ঝুলনের সুইং ও পেসের চমৎকার মিশ্রণ ধরতেই পারলেন না পাকিস্তানি ক্রিকেটাররা।

বয়সটা শুধু সংখ্যা মাত্র,
বয়সটা শুধু সংখ্যা মাত্র,

আজ বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচে মিতালী রাজের ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। কি হবে ম্যাচের ফলাফল? অনেকেই জানিয়েছিল সহজেই ম্যাচ জিতবে ভারত। সেই পথেই এগোল আজকের ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী হয় ভারতের। বিস্ফোরক ওপেনার শেফালি বর্মা প্যাভিলিয়নে ফেরেন শূন্য রান করেই।

বয়সটা শুধু সংখ্যা মাত্র, ফের তা প্রমাণ করে, পাকিস্তান ম্যাচে বিস্ফোরণ বাংলার ঝুলনের

এরপর অবশ্য স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মা জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলেন। স্মৃতি ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। দীপ্তি করেন ৪০ রান। কিন্তু একসময় ১১২/৫ হয়ে গিয়ে চরম বিপদে পড়ে গিয়েছিল। সেখান থেকেই রেকর্ড পার্টনারশিপে ভারতের ত্রাতা হয়ে ওঠেন পূজা-রানা জুটি। সপ্তম উইকেটে ১২২ রানের জুটিতে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেন দুজনে। মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে এটাই ভারতের একমাত্র সেঞ্চুরি পার্টনারশিপ।অবশেষে ভারতের ২৪৫ রানের টার্গেটের সামনে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে গেল মাত্র ১৩৭ রানে। টিম ইন্ডিয়ার জয় এল ১০৮ রানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত