Ind vs pakistan womens world cup: খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান, প্রথম ম্যাচেই বিধ্বংসী মিতালীর ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার বাড়বাড়ন্তের ফলে একটা সময় প্রশ্নের মুখে পড়েছিল মেয়েদের একদিনের বিশ্বকাপ। অনেকেই মনে করেছিল এবছর হয়ত আয়োজিত হবে না মহিলাদের এই বিশ্বকাপ। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ তারিখ থেকে শুরু হয়েছে বিশ্বকাপ। তবে সকলেরই নজর ছিল আজকের ম্যাচের দিকে। যেখানে মিতালী রাজের ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। কি হবে ম্যাচের ফলাফল? অনেকেই জানিয়েছিল সহজেই ম্যাচ জিতবে ভারত। সেই পথেই এগোল আজকের ম্যাচ। খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান।

আরও পড়ুনঃ Russia-Ukraine War: ইউক্রেনে ফের আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, চলবে উদ্ধার কাজ

প্রথমেই টসে জিতে ব্যাট করার কথা জানান ভারতীয় অধিনায়ক মিতালী রাজ। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতীয় ব্যাটারদের। শূন্য রান করেই সাজঘরে ফিরে আসেন ওপেনার শেফালি বর্মা। তারপরে হাল ধরেন স্মৃতি মান্ধানা। সঙ্গ দেন দীপ্তি শর্মা। সহজেই অর্ধশতরান করেন মান্ধানা। অপরদিকে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন দীপ্তি।

তবে কিছুসময় পরেই ফের ছন্দপতন হয় ভারতীয় দলের। ৯ রানের বিনিময়ে প্যাভিলিয়নে ফেরেন মিতালী। ১ রান করেই ক্রিস ছাড়তে হয় রিচা কে। যারফলে ৯৬ রানে ২ উইকেট থেকে ১১৪ রানের বিনিময়ে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। শেষপর্যন্ত পূজা ও স্নেহার লড়াকু ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রানে তোলে ঝুলন ব্রিগেড।

খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান, ১০৭ রানে জয় ভারতের 

India vs Pakistan Live Score, Women's World Cup 2022: Mithali Raj falls, India six down against Pakistan
খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান, প্রথম ম্যাচেই বিধ্বংসী মিতালীর ভারত

অপরদিকে, ব্যাট করতে নেমে কিছুটা সাবধানী ছন্দে ইনিংস শুরু করে পাকিস্তান। তবে শেষরক্ষা হয়নি। ২৮ রানের মাথায় তাদের পরিকল্পনা ভেস্তে দেয় রাজেস্বরী গাইকোয়াড়। প্যাভিলিয়ান ফেরত যেতে হয় জাভিরা খানকে। তারপর ৫৩ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে পাক বাহিনীর। এরপর যত সময় এগিয়েছে ম্যাচ হাতের বাইরে গিয়েছে তাদের। মাত্র ১৩৭ রানেই থেমে যায় গোটা পাকিস্তান ক্রিকেট দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত