Russia-Ukraine War: ইউক্রেনে ফের আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, চলবে উদ্ধার কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার । রবিবার আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার । ভারতীয় সময় বেলা ১২.৩০ থেকে দুপুর ৩ পর্যন্ত যুদ্ধবিরতি। ওই সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত মারিউপোল এবং ভলনোভখায় আটকে পড়া সাধারণ মানুষকে নিরাপদে সরানো, খাবার এবং ওষুধ বিলির কাজ চলবে।

আরও পড়ুনঃ আমি পালাতে শিখিনি,পড়ুয়াদের না ফিরিয়ে ইউক্রেন ছাড়তে নারাজ এই বাঙালি যুবক

এই নিয়ে দ্বিতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা হল।মারিওপোল, ভলনোভাখা – এই দুই শহরে আড়াই ঘণ্টা উদ্ধারকাজ চলবে বলে জানা গিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা থেকে তিনটে পর্যন্ত নির্ধারিত সময়। এর মধ্যে এই দুই শহরে আটকে থাকা মানুষজনকে নিরাপদ স্থানে সরাতে গতি আনতে চলেছে জেলেনস্কি প্রশাসন।

উল্লেখ্য শনিবার কয়েক ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও, শেষ অবধি তা মানা হয়নি। মারিউপোলের উপরে ফের একবার হামলা শুরু হয়েছে। ওই শহরের মেয়র আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ক্রমাগত গোলাবর্ষণ করছে রাশিয়া। বন্দি করে রাখা হয়েছে বাসিন্দাদের, বন্ধ করে দেওয়া হয়েছে জল, বিদ্যুৎ, পরিবহন পরিষেবা।

ইউক্রেনে ফের আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, চলবে উদ্ধার কাজ

যেকোনও মুহূর্তেই হাতছাড়া হতে পারে শহর। অন্য দিকে রাশিয়া জানায়, যুদ্ধবিরতি চললেও, সাধারণ মানুষকে বেরোতে দিচ্ছিল না ইউক্রেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির গ্যারান্টার হিসেবে কাজ করছে। তারা জানিয়েছে, দু’পক্ষের সঙ্গেই কথা চলছে। এই মুহূর্তে সাধারণ মানুষকে নিরাপদে বার করে নিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন