বিয়ের দিন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লেহঙ্গাতেই সেজে উঠবেন অভিনেত্রী। দিন ক’য়েক আগেই সেই লেহঙ্গা পৌঁছে গিয়েছে কনের বাড়িতে। কী রঙের লেহেঙ্গায় সেজে উঠবেন আলিয়া তাই নিয়ে ভক্তমহলে চর্চার শেষ নেই। বড় পর্দায় একাধিকবার কনের সাজে সেজে উঠেছেন আলিয়া। এ বার বাস্তবের পালা! কনে রূপে আলিয়ার কোন সাজ দর্শকদের মন কেড়েছে জানেন?
দীর্ঘ জল্পনার অবসান। শুরু হয়ে গেল রণবীর কাপুর-আলিয়া ভাটের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ১৫ এপ্রিল মুম্বইয়ে বসছে বিয়ের আসর। আজই তাঁদের মেহেন্দির অনুষ্ঠান। কী পরবেন আলিয়া-রণবীর? বিয়ের অনুষ্ঠানে কে কে নিমন্ত্রিত থাকবেন? 'রালিয়া'র বিয়ে নিয়ে চর্চার শেষ নেই।
বিয়ে নিয়ে চর্চার ফাঁকেই অবশ্য মিলছে পারিবারিক অশান্তির ইঙ্গিত। পরিবারের ঘনিষ্ঠ বৃত্তের এক জন জানিয়েছিলেন, কপূর খানদানের রীতি মেনেই হবে রণবীরের বিয়ে। তাই বাবা-মা ঋষি কপূর-নীতু সিংহের মতো রণবীর-আলিয়াও সাত পাক ঘুরবেন আর কে বাংলোতেই। আর সে কথা নাকি উড়িয়ে দিয়েছেন খোদ ঋষির দাদা রণধীর কপূর।
পাকাপাকি হল রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ, দেখুন কে কে রয়েছে আমন্ত্রিতর তালিকায়। পিঙ্কভিলার এক রিপোর্ট বলছে, ৪৫০ জন অতিথি আসবেন বিয়েতে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বিয়ে। তবে পাঁচতারা নয় বরং নিজেদের পৈতৃক বাড়িতেই নাকি বিয়ে কথা ভেবেছেন রণবীর, রাজি হয়েছেন আলিয়াও।
বিয়ের পিঁড়িতে রণবীর-আলিয়া, বিস্ফোরক মন্তব্যে মহেশ ভাট, তবে কি কোনও দিনই বিয়ে হবে না এই জুটির? ২০১৮ থেকে প্রেম নিয়ে নানা জল্পনা তুঙ্গে, আলিয়া ভাটের সঙ্গে রণবীরের সম্পর্ক ধীরে ধীরে গভীর হলেও বিয়ে প্রসঙ্গে কেউ কোনো মুখ খুলতে নারাজ। কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই জুটি, বহুবার এই প্রশ্নের উত্তর মিলেছে নানা উপায়।
বক্সঅফিস কাঁপাছে RRR, ৯ কোটি পেয়েও মুখ ভার আলিয়ার। রাজা মৌলির ছবিতে নায়িকার পাঠ, এই সম্মানটাই একমাত্র প্রাপ্তী। স্ক্রিপ্ট ঠিক যতটা পড়েছিলেন তিনি, ততটাই নয়, বরং তার থেকে অনেকটাই কম সময়ের জন্য দেখা গেল পর্দায় আলিয়া ভাটকে। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে নারাজ অভিনেত্রী সন্তুষ্ট হল না দক্ষিণী সফরে।