বলিউড টু হলিউডে পাড়ি দিচ্ছেন আলিয়া, সহ-অভিনেতা 'ওয়ান্ডার ওম্যান' গ্যাল গ্যাডট। পেশাগত জীবনের সেরা সময় দেখছেন আলিয়া। পরপর দু’টি অসফল ছবির পর তাঁর 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' বক্স অফিসে ১০০ কোটি ছুঁইছুঁই। এ বার বলিউড পেরিয়ে হলিউডেও নিজের ছাপ রাখতে চললেন মহেশ-কন্যা।
এ যেন এক নতুন রুপ, 'গাঙ্গুবাই' মুক্তি পেতেই ১৮০ ডিগ্রি ভোলবদল কঙ্গনার। আলিয়া ও তাঁর গোটা পরিবারকে এর আগে 'মুভি মাফিয়া' বলে উল্লেখে করেছিলেন কঙ্গনা। তবে এ দিন স্টোরিতে তিনি লেখেন, 'কখনও আশা করিনা মুভি মাফিয়ারা এত ভাল কিছু করবে। যদি তারা করে তবে তা অবশ্যই প্রশংসার যোগ্য।'
করোনার বাজারে 'গঙ্গুবাই' ছবিতে আলিয়া-অজয়ের পারিশ্রমিক তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ছবিতে অভিনয়ের জন্য আলিয়া পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২০ কোটি। ছবিতে ক্যামিওর চরিত্রে কাজ করলেও অজয় দেবগণ তার জন্য পেয়েছেন ১১ কোটি টাকা। ছবিতে আলিয়া-অজয় ছাড়াও বিজয় রাজ সকলের নজর কেড়েছেন। তিনি পারিশ্রমিক নিয়েছেন দেড় কোটি।