কংগ্রেসের ছন্দপতনের মাঝে আপের উত্থান জাতীয় রাজনীতির সমীকরণ আগামী দিনে বদলে দিতে পারে। এমনটাই আন্দাজ রাজনৈতিক মহলের। তাহলে কী আগামী দিনে দেশে বিজেপির প্রধান বিরোধী শক্তি আপ? প্রশ্ন রাজনৈতিক মহলে।
গত কয়েক মাস ধরে কংগ্রেস ছেড়ে বিজেপি এবং তৃণমূলে আশার হিড়িক লেগেই ছিল। ক্ষোভে নির্দল হয়েছেন একাধিক প্রার্থী। এবার গোয়া বিধানসভায় ডেবিউ তৃণমূলের, ২৪ এর লিটমাস টেস্ট হলেও, আতসকাঁচ নিয়ে অনুবীক্ষনে বসেছেন রাজনৈতিক কারবারীরা।
আরব সাগরের পাড়ে প্রতি মুহুর্তেই বদলাচ্ছে রাজনৈতিক ছবি। কে, কখন, কোথায় যাচ্ছেন তা আগে থেকে বলা মুশকিল। এরই মধ্যে প্রার্থীপদে বাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে উৎপল পারিকর।
আম আদমি পার্টির তরফে ঘোষণা করা হয়েছে, ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও শিল্প, জীবিকা, খনি এবং পরিকাঠামোর ক্ষেত্রে সংস্কার আনা হবে। সবাইকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। যদি চাকরি দিতে পারা সম্ভব না হয় তাহলে দেওয়া হবে মাসিক ৩ হাজার টাকা ভাতা।
কোভিডে মৃতদের পরিবারকে ৫০০০০ টাকা ও মাসিক পেনশনের ঘোষণা কেজরিওয়ালের। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে গোটা দেশের সাথেই ছন্দে ফিরছে রাজধানী দিল্লী। তবে কিছুদিন আগে পর্যন্ত করোনার মারণ কামড়ে কাবু ছিল দেশের হৃদয় দিল্লী। প্রতিদিন হাজার হাজার মৃত্যুর পর সৎকারের জায়গা পাওয়া মুস্কিল হয়ে পরছিল।