Goa Assembly Election: প্রার্থীপদে বাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে, স্বাগত জানালেন কেজরিওয়াল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছোট রাজ্য হলেও সেমিফাইনাল পর্বে বিশেষ নজরে কেড়েছে গোয়া। কারণ, আরব সাগরের পাড়ে প্রতি মুহুর্তেই বদলাচ্ছে রাজনৈতিক ছবি। কে, কখন, কোথায় যাচ্ছেন তা আগে থেকে বলা মুশকিল। এরই মধ্যে প্রার্থীপদে বাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে উৎপল পারিকর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে প্রার্থী করল না বিজেপি। সঙ্গে সঙ্গে উৎপলকে আম আদমি পার্টিতে স্বাগত জানালেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুনঃ UP Election 2022: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়ছেন, ঘোষণা ‘রাবণ’ -এর

ট্যুইট করে দিল্লির মুখ্যমন্ত্রীর বার্তা, যেভাবে ‘ইউজ অ্যান্ড থ্রো’ পলিসি বিজেপি শুরু করেছে তা গোয়ার মানুষ মেনে নেবে না। এমনকি তার শিকার হতে হল পারিকর পরিবারকেও। আমার সর্বদাই মনোহর পারিকরের প্রতি শ্রদ্ধা রয়েছে। উৎপল জি চাইলে এসে লড়াই করতে পারেন।

আগামী মাসের ১৪ তারিখেই রয়েছে গোয়ার নির্বাচন। এবারের নির্বাচনে বাবার কেন্দ্র পানাজি থেকে লড়াইয়ের জন্য দলের কাছে আবেদন জানিয়েছিল উৎপল। কিন্তু তাঁকেই প্রার্থী করেনি দল। সেই জায়গায় প্রার্থী হয়েছেন আতানাসিও বাবুশ মনসারেট। এতে এব্জাই ক্ষুব্ধ উৎপল। খুব শীঘ্রই নিজের অবস্থান স্পষ্ট করবেন। জানিয়েছেন তিনি।

দীর্ঘ ২৫ বছর ধরে পানাজি আসনে জয়লাভ করে আসছে বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। ২০১৯ সালে তাঁর মৃত্যুর পর সেই আসনে বাবুশ মনসারেট কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন। পরে বিজেপিতে চলে যান তিনি। এবারেও তাঁকেই প্রার্থী করেছে দল।

প্রার্থীপদে বাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে, গোয়া বিজেপিতে অস্বস্তির পরিবেশ 

প্রার্থীপদে বাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে, গোয়া বিজেপিতে অস্বস্তির পরিবেশ 
প্রার্থীপদে বাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে, গোয়া বিজেপিতে অস্বস্তির পরিবেশ 

যদিও গোয়ার বিজেপি ইনচার্জ দেবেন্দ্র ফড়নবীশের কথায়, কেউ নিজেকে মনোহর পারিকরের পরিবারের সদস্য মনে করলেই বিজেপি তাঁকে টিকিট দেবে না। কাজের মান দেখেই স্থির করা হবে টিকিট বন্টনের বিষয়টি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর