কোভিডে মৃতদের পরিবারকে ৫০০০০ টাকা ও মাসিক পেনশনের ঘোষণা কেজরিওয়ালের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিডে মৃতদের পরিবারকে ৫০০০০ টাকা ও মাসিক পেনশনের ঘোষণা কেজরিওয়ালের। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে গোটা দেশের সাথেই ছন্দে ফিরছে রাজধানী দিল্লী। তবে কিছুদিন আগে পর্যন্ত করোনার মারণ কামড়ে কাবু ছিল দেশের হৃদয় দিল্লী। প্রতিদিন হাজার হাজার মৃত্যুর পর সৎকারের জায়গা পাওয়া মুস্কিল হয়ে পরছিল। তাই এবার করোনায় মৃতদের পরিবারের জন্য এবার বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেজরিবালের নেতৃত্বাধীন আপ সরকার।

আরও পড়ুনঃ লক্ষ্য ইউরো ফাইনাল, মধ্যরাত্রে আজুরি রক্ষন বনাম স্প্যানিশ তিকিতাকা দ্বৈরথ।

মঙ্গলবার দিল্লি সরকারের তরফে একটি সামাজিক নিরাপত্ত প্রকল্প এবং একটি পোর্টাল চালু করে  সংবাদমাধ্যমকে কেজরিওয়াল জানান, ‘মুখ্যমন্ত্রী কোভিড-১৯ পরিবার আর্থিক সহায়তা যোজনার’ অধীনে কোভিডে মৃতের পরিবারদের এককালীন ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। যদি মৃত্যু উপার্জনকারী সদস্যের হয়, তবে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবে রাজ্য। দিল্লির মুখ্যমন্ত্রী এও জানান, এই প্রকল্পের অধীনে উপকৃত হবে শিশুরাও। যেসব শিশুর বাবা-মায়ের দু’জনেই কিংবা একজন কোভিডে মারা গেছেন, তাদের ২৫ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। অনাথ শিশুদের লেখাপড়ার দায়িত্বও সরকার নেবে বলে জানানো হয়েছে।

এদিন বিবৃতিতে কেজরিওয়াল বলেন “বহু শিশু অনাথ হয়েছে। বহু পরিবার তাদের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়েছে। এমতাবস্থায়, এক দায়িত্বশীল সরকার হিসেবে আমরা এই প্রকল্প রূপরেখা বানিয়েছি। আমরা এক পোর্টাল লঞ্চ করছি, যার মাধ্যমে মানুষ আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আমাদের প্রতিনিধিরাও এই ধরনের পরিবারের কাছে গিয়ে আবেদন পত্র পূরণ করবে।”

কোভিডে মৃতদের পরিবারকে ৫০০০০ টাকা ও মাসিক পেনশনের ঘোষণা কেজরিওয়ালের। কাগজের জন্য কেউ সাহায্য থেকে বঞ্চিত হবেনা সেকথা স্পষ্ট জানিয়ে কেজরিবাল বলেন “আমি প্রতিনিধিদের বলতে চাই, কোনও পরিবার যদি কোনও প্রয়োজনীয় নথি দেখাতে না পারে সেক্ষেত্রে স্ক্রুটিনি করবেন না। সরকার সেই নথি পেতে তাদের সাহায্য করবে। আমরা যত দ্রুত সম্ভব দুর্গত পরিবারদের সাহায্য করতে চাই।” দ্রুত এই টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউনটে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর