নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্য ইউরো ফাইনাল, মধ্যরাত্রে আজুরি রক্ষন বনাম স্প্যানিশ তিকিতাকা দ্বৈরথ। দীর্ঘ বাধা, দুর্ঘটনা ও অঘটন কাতিয়ে অবশেষে প্রায় শেষপর্বে এসে পৌঁছেছে ইউরো ২০২০। এরিক্সনের হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে বেশ কিছু খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়া বা মারণ গ্রুপ এফের সব দল শেষ ষোলোর মধ্যেই বিদায় নেওয়া সবকিছু পেছনে ফেলে আজ শুরু ফাইনালে পৌঁছনোর যুদ্ধ।
আরও পড়ুনঃ পুলিশের জালে নয়া জালিয়াত, গ্রেফতার ‘নকল সিবিআই আইনজীবী’ সনাতন।
প্রথম সেমিফাইনালে ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে মুখোমুখি ইতালি ও স্পেন। একদিকে দুর্ভেদ্য রক্ষন অন্যদিকে শৈল্পিক তিকিতাকা দুইয়ের লড়াইয়ের সাক্ষি থাকবে আজ ফুটবল বিশ্ব। তবে মানচিনির কোচিং এ ইনসিগনে, ব্যারেলা, ইমমোবাইল সমৃদ্ধ আক্রমন ভাগ দুর্দান্ত খেলছে। অন্যদিকে রক্ষন বরাবরই জমাট ইতালির। এবারও বুনোচ্চি, চিয়েলিনি, ডোনারুমারা মাত্র ২ টি গোল খেয়েছেন যার একটি পেনাল্টি। তবে মানচিনির চিন্তা তাঁর রক্ষনভাগে উইং মাস্টার স্পিনাজোলার না থাকা। আগের ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ৪ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এবারের ইউরোতে দুরন্ত ফর্মে থাকা স্পিনাজোলা।
তবে তিনি না থাকলেও জরগিনহো, ভেরাত্তির মত রক্ষনাত্মক মিডিওর ফর্ম স্বস্তিতে রাখছে মানচিনিকে। অন্যদিকে তিকিতাকা শিল্পের কারিগর স্পেনকে এবার কেউ ধর্তব্যে রাখেনি শুরুতে। তবে টুর্নামেন্ট জত এগিয়েছে তত ডানা মেলেছে স্প্যানিশ আরমাডা। শেষ ম্যাচ পেনাল্টিতে জিতলেও তার আগের দুই ম্যাচে তারা মোট ১০ গোল দিয়ে আত্মবিশ্বাসের শিখরে রয়েছে। একদিকে যেমন জরদি আলবা, সেরজিও বুস্খেটস, অ্যাজফিলইকুয়েটার মত অভিজ্ঞরা দলকে এগিয়ে নিয়ে চলেছেন।
লক্ষ্য ইউরো ফাইনাল, মধ্যরাত্রে আজুরি রক্ষন বনাম স্প্যানিশ তিকিতাকা দ্বৈরথ। তেমনই আক্রমনে ছন্দ দিচ্ছেন ফেরান টোরেস, আলভারো মোরাতা, ড্যানি অলমোরা। এছাড়াও রয়েছেন থিয়াগো, পাও টোরেসরা। তাই যুদ্ধ সহজ যে কোন দলের জন্যই হবে না তা বলাইবাহুল্য। মাঝরাতে তাই মারকাটারি ফুটবল যুদ্ধের অপেক্ষায় ক্রীড়াপ্রেমিরা।



