নজরবন্দি ব্যুরোঃ সোমবার আরব সাগরের পাড়ে শুরু হচ্ছে ভোট যুদ্ধ। গোয়ার রাজনীতিতে এটা কামব্যাক হলেও, বিধানসভায় এটা তৃণমূলের জন্য ডেবিউ পর্ব। পশ্চিম ভারতের ক্ষুদ্রতম রাজ্যে কংগ্রেস বনাম বিজেপির লড়াই। তবে কংগ্রেসের জন্য লড়াই সহজ নয়। কারণ, গত কয়েক মাস ধরে কংগ্রেস ছেড়ে বিজেপি এবং তৃণমূলে আশার হিড়িক লেগেই ছিল। ক্ষোভে নির্দল হয়েছেন একাধিক প্রার্থী। এবার গোয়া বিধানসভায় ডেবিউ তৃণমূলের, ২৪ এর লিটমাস টেস্ট হলেও, আতসকাঁচ নিয়ে অনুবীক্ষনে বসেছেন রাজনৈতিক কারবারীরা।
আরও পড়ুনঃ Wriddhiman Saha : শেষ দিনে ফিরল ভাগ্য, মোটা অঙ্কের চুক্তিতে এই দলে ঋদ্ধি
উল্লেখ্য, এবার বিজেপি বনাম কংগ্রেসের লড়াই নয়। ফ্যাক্টর হিসাবে উঠে এসেছে আম আদমি পার্টি, এনসিপি এবং শিবসেনা। আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে জোট করে ক্ষমতার অঙ্ক কষতে শুরু করেছে ছোট দলগুলি। সেই তালিকায় রয়েছে গোয়েঞ্চো স্বভীমান পার্টি, জয় মহাভারত পার্টি, সমভাজী ব্রিগেড। সেইসঙ্গে এই তালিকায় রয়েছে ৬৮ জন নির্দল প্রার্থীও।
৪০ টি আসনে ৩০১ জন প্রার্থীদের লড়াই। ভোট পর্বে অংশগ্রহণ করবেন ১১ লক্ষ জন। একনজরে চোখ বুলিয়ে নিলে দেখা যাবে গোয়ায় একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট করবে কংগ্রেস। গোয়ার সবচেয়ে পুরাতন দল এমজিপির সঙ্গে জোট করেছে তৃণমূল। ৪০ টি আসনে প্রার্থী দিয়েছে প্রতিটি পক্ষ। ৩৯ টি আসনে প্রার্থী দিয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি।

এর মধ্যে উল্লেখ্যযোগ্য বিধানসভা কেন্দ্র হল গোয়ার সাংলিম। যেখানে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ধর্মেশ সাংলানি এবং তৃণমূলের টিকিটে ওই কেন্দ্রে লড়াই করছেন মনোজ গান্ধী আমনকর। মারগাও কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দীগম্বর কামাত। যিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রথম স্থানে রয়েছেন। বেনালিমে তৃণমূলের প্রার্থী চার্চিল অ্যালেমাও। রাজনৈতিক মহলের ধারণা এই আসনটি তৃণমূলের জয়লাভের সম্ভাবনা প্রবল।
পানাজি কেন্দ্র থেকে এবার নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারেকরের ছেলে উৎপল পারেকর। দীর্ঘ সময় ধরে বিজেপির গড় হিসাবে পরিচিত এই কেন্দ্র এবার বিজেপি হাতছাড়া করতে চলেছে বলে মনে করছেন অনেকেই। কারণ, গোয়ায় বিজেপির চেয়ে বেশী জনপ্রিয়তা ছিল মনোহর পারিকরের। তাই তার ছেলে উৎপলকে প্রার্থী না করে ভুল করেছে বিজেপি। শোনা যাচ্ছে আদি বিজেপির সমর্থনে এবার ঘুরতে পারে পানাজি হাওয়া।
গোয়া বিধানসভায় ডেবিউ তৃণমূলের, কঠিন পরীক্ষার সম্মুখীন সমস্ত পক্ষ

ফাতোর্দা থেকে প্রার্থী হচ্ছেন গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান বিজয় সারদেশাই। ২০০২ সাল থেকে ওই কেন্দ্রে জয়লাভ করে আসছেন তিনি। নিজের ক্যারিশ্মায় এবারেও ওই কেন্দ্র ধরে রাখতে চলেছে গোয়া ফরওয়ার্ড পার্টি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ওই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন দয়ানন্দ রঘুনাথ সোপটেম। ওই কেন্দ্রেই লড়াইয়ে বিশেষ জোর দিয়েছে আম আদমি পার্টি। ওই কেন্দ্রে সন্দেশ তেলেকারকে প্রার্থী করেছে আপ। যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।



