নজরবন্দি ব্যুরো: গতকাল থেকেই আইপিএলের নিলাম টেবিলের দিকে নজর ছিল আপামর ক্রিকেট অনুরাগীদের। প্রথম দিন মোটা টাকার চুক্তিতে শ্রেয়স আইয়ার কে কলকাতা তুলে নিলেও আনসোল্ড থাকেন রায়না-ঋদ্ধিরা। তবে শেষ দিনে ফিরল ভাগ্য, গুজরাটে গেলেন ঋদ্ধিমান।
আরও পড়ুনঃ Kolkata knight riders team 2022: আসন্ন আইপিএলে কলকাতার স্কোয়াড, দেখুন একনজরে
এবারের আইপিএলে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে উঠে এসেছে গুজরাট টাইটেন ও লখনউ সুপার জায়ান্ট। শুরুতেই শুভমন-রশিদদের দলে টেনে চমক শুরু করেছিল দুই দল। পরবর্তীতে হার্দিক পান্ডিয়া কে অধিনায়ক নির্বাচিত করে গুজরাট। তারপর থেকেই নিজেদেরকে মেলে ধরতে চেয়েছিল গুজরাট।
নিলামের প্রথমেই মহম্মদ সামির মত তারকাদের দলে টানার পর এবার শেষ বেলায় ১ কোটি ৯০ লক্ষ টাকার চুক্তিতে ঋদ্ধিমান সাহা কে তুলল হার্দিকের টিম। বর্তমানে ভারতীয় ক্রিকেটের মহলে অত্যন্ত বিতর্কিত পর্যায়ে রয়েছেন এই বঙ্গ তারকা। ভারতীয় টেস্ট দল থেকে বাদ পরার পোড় থেকেই তাকে ঘিরে উঠেছে একাধিক মন্তব্য। সাংবাদিকদের মুখোমুখি হয়েও সেকথা জানিয়েছিলেন নিজেই।
শেষ দিনে ফিরল ভাগ্য, নতুন দলে ঋদ্ধিমান

তিনি বলেছিলেন, “আমি আজ পর্যন্ত দলের নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করিনি। ড্রেসিংরুমের কথা আমি পরিবারের সঙ্গেও আলোচনা করি না। তাই এই বিষয় নিয়েও কোনও মন্তব্য করব না। তবে আপনাদের মতো আমার কানেও এই কথাটা এসেছে। আমি যে বেশি সুযোগ পাব না সেটা কেরিয়ারের শুরু থেকেই জানতাম। সুযোগ পেলে সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পারফর্ম করা আমার দায়িত্ব।” শেষমুহূর্তের এই সুযোগ আদৌ কতটা কাজে লাগাতে পারেন এই তারকা, সেদিকেই নজর সকলের।



