জোটের ভবিষ্যৎ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। একে একে জোট সদস্যরা নিজ নিজ রাজ্যে একলা চলো নীতি ধারণ করেছে, সেক্ষেত্রে লোকসভা নির্বাচন পর্যন্ত ইন্ডিয়া জোটের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে।
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে হাজিরা এড়িয়ে যান কেজরিওয়াল। তারপর থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির জল্পনা বাড়ছে। এই আশঙ্কার জেরে ইতিমধ্যেই বিভিন্ন পন্থা অবলম্বন করছে আপ নেতারা। নিরাপত্তা বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে।
তৃতীয়বার ইডির কাছে হাজিরা এড়ালেন তিনি। এরপর থেকেই কেজরিওয়ালের গ্রেফতারির সম্ভাবনা জোরালো হচ্ছে। শোনা যাচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় এজেন্সি।
বৃহস্পতিবার ফের কেজরিওয়ালকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (ED)। কিন্তু এদিনের হাজিরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি ইডির সমনকে 'বেআইনি' বলেও দাবি করেছেন।
রবিবার সকালে একটি ভিডিওর মাধ্যমে বার্তা দেন তিনি। এদিন দলের সেইসমস্ত সদস্য যারা বর্তমানে জেলবন্দী তাঁদের কথাও স্মরণ করেন আপ নেতা। পাশাপাশি তাঁর দলের বিরুদ্ধে ওঠা মিথ্যে দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হন।
আশঙ্কা করা হচ্ছে যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি জেলে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনের দায়িত্ব কে নেবে তা নিয়ে নানা জল্পনা চলছে।