গ্রেফতার হতে পারেন Arvind Kejriwal, আশঙ্কায় নিরাপত্তা বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে

কেউ পরপর তিনবার তলব উপেক্ষা করলে তাঁকে গ্রেফতার করতে পারে গোয়েন্দা সংস্থা। জল্পনা শুরু হয়েছে, কেজরিওয়ালকে গ্রেফতার করতে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন ইডি আধিকারিকরা। এদিকে আগাম জামিনের আবেদন করেননি আপ সুপ্রিমো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবগারি দুর্নীতি মামলায় তৃতীয়বার হাজিরা এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal may get arrested)। বুধবার তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে হাজিরা এড়িয়ে যান কেজরিওয়াল। তারপর থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির জল্পনা বাড়ছে। এই আশঙ্কার জেরে ইতিমধ্যেই বিভিন্ন পন্থা অবলম্বন করছে আপ নেতারা। নিরাপত্তা বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে।

গ্রেফতার হতে পারেন Arvind Kejriwal, আশঙ্কায় নিরাপত্তা বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

দিল্লির শাসক দল আম আদমি পার্টির (Aam Admi Party) দাবি, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্র। সেইমত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলের প্রধানের গ্রেফতারির আশঙ্কায় দলীয় কার্যালয়ে একত্র হচ্ছেন নেতারা। আগামী দিনে কীভাবে দল পরিচালনা করা হবে সেই পরিকল্পনাও শুরু হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে রুট ম্যাপ। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তৃতীয় সমন পাঠিয়েছিল ইডি (ED)। এর আগে ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর তাঁকে সমন পাঠানো হয়েছিল। পরপর তিনটি তলব এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বলা হচ্ছে, কেউ পরপর তিনবার তলব উপেক্ষা করলে তাঁকে গ্রেফতার করতে পারে গোয়েন্দা সংস্থা। জল্পনা শুরু হয়েছে, কেজরিওয়ালকে গ্রেফতার করতে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন ইডি আধিকারিকরা। এদিকে আগাম জামিনের আবেদন করেননি আপ সুপ্রিমো।

গ্রেফতার হতে পারেন Arvind Kejriwal, আশঙ্কায় নিরাপত্তা বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে

বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লিতে তৎপরতা বাড়ছে। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে আসার সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে তাঁর বাসভবনের। সূত্রে খবর, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হলে গোটা দিল্লি স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনায় আছে আপ। আগেই খবর পাওয়া গিয়েছিল, গ্রেফতার হলেও জেল থেকে সরকার চালাবেন কেজরিওয়াল। তবে সেই পরিস্থিতি থাকবে কিনা তাও প্রশ্নের মুখে।

গ্রেফতার হতে পারেন Arvind Kejriwal, আশঙ্কায় নিরাপত্তা বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে

গ্রেফতার হতে পারেন Arvind Kejriwal, আশঙ্কায় নিরাপত্তা বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে
গ্রেফতার হতে পারেন Arvind Kejriwal, আশঙ্কায় নিরাপত্তা বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গতবছর গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আপ সাংসদ সঞ্জয় সিং। কয়েক মাস পরই লোকসভা নির্বাচন। অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তাঁকে গ্রেফতার করা হলে জোটের উপর কী প্রভাব পড়বে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন