স্বাস্থ্য সাথী নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে এর আগেও মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এবার কারা পরিসেবা দিচ্ছে না তাঁদের চিহ্নিত করে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে! উপনির্বাচন কে কেন্দ্র করে নতুন স্লোগান সামনে আনল তৃণমূল।এবারের বিধানসভা নির্বাচনে মমতার নিজের কেন্দ্র ভবানীপুরে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
শিক্ষাঙ্গন এজেন্সি মুক্ত করে আমাদের বাঁচান, মুখ্যমন্ত্রী শেষ ভরসা বলছেন NSQF শিক্ষকরা। কিন্তু এই NSQF শিক্ষক কারা? এই ধরনের শিক্ষকেরা সরকারি বিদ্যালয়ে সাধারণ বিষয়ের পাশাপাশি দক্ষতার বিভিন্ন বিষয় গুলি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করে থাকেন।
যাঁরা প্রতারণা করতে চায় তাঁরা ছবি তুলে রাখে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাল আইএএস অফিসার দেবাঞ্জন দেবের জাল ভ্যাকসিন প্রদান কেন্দ্রে জাল টিকা কাণ্ড প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। একই সঙ্গে এই ঘটনা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।
পিছিয়ে নয় শীর্ষে বাংলা, বলছে জাতীয় স্বাস্থ্য মিশনের তথ্য। কিন্তু আজ বিজেপি সভাপতি বললেন সবার থেকে পিছিয়ে বাংলা! দীর্ঘ সময় পরে নিজেদের হারের কাঁটাছেড়া করতে বসেছিল টিম বঙ্গ বিজেপি। বাংলায় গেরুয়া শিবিরের কার্যকারিনী মেগা বৈঠকে কেউ কেউ এসেছিলেন সশরীরে
প্রবীণ-প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের যায়গা দিতে বিধান পরিষদ গঠন করবেন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে প্রার্থীদের নাম ঘোষণা সময় মমতা ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফেরার পর বিধান পরিষদ গঠন করা হবে।
এখন রেল চালালে দুনিয়ার লোকে কোভিড ছড়াবে। নবান্ন থেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের চেন ভাঙার জন্যই রাজ্য জুড়ে কড়া বিধি নিষেধ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী।