প্রবীণ-প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের যায়গা দিতে বিধান পরিষদ মমতার, বিল পেশ ৮ জুলাই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রবীণ-প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের যায়গা দিতে বিধান পরিষদ গঠন করবেন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে প্রার্থীদের নাম ঘোষণা সময় মমতা ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফেরার পর বিধান পরিষদ গঠন করা হবে। অনেকেই টিকিট পাননি, তাঁরা বিধান পরিষদের সদস্য হতে পারবেন। সেই প্রতিশ্রুতি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুনঃ বিধানসভায় থেকেও সর্বদলীয় বৈঠক এড়ালেন শুভেন্দু, আমন্ত্রনই পেলেননা নওশাদ!

৮ জুলাই বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ বিল(Bidhan Parishad Bill) । আজ সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য বাজেট পেশের পরের দিনই এই বিল পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিপূর্বে মন্ত্রিসভার বৈঠকেও এই প্রস্তাব পাশ হয়েছে।

প্রবীণ-প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের যায়গা দিতে বিধান পরিষদ গঠন করবেন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি এই বিধান পরিষদ? দেশের সংসদে যেমন লোকসভা (Lok Sabha) এবং রাজ্যসভা (Rajya Sabha) দুটি কক্ষ থাকে, তেমনি রাজ্য আইনসভাতেও দুই কক্ষের নিয়ম আছে সংবিধানে। আইনসভার নিম্নকক্ষ বিধানসভা এবং উচ্চকক্ষ বিধান পরিষদ হিসেবে পরিচিত। ভারতীয় সংবিধানের ১৭১ নম্বর ধারা অনুযায়ী, বিধান পরিষদের সদস্য সংখ্যা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না। আবার কোনও অবস্থাতেই তা ৪০-এর কমও হবে না।

বিধান পরিষদের কার্যকালের মেয়াদ ৬ বছর। প্রতি ৬ বছর অন্তর বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি ২ বছর অন্তর বিধান পরিষদের এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে থাকেন। অর্থবিল ছাড়া যে কোন বিল বিধান পরিষদে উত্থাপন করা যায়। বিধানসভায় পাশ হওয়া কোনো বিলকে বিধান পরিষদ সর্বাধিক ৪ মাস পর্যন্ত আটকে রাখতে পারে।

১৯৬৯ সালের ২১ মার্চ পশ্চিমবঙ্গে বিধান পরিষদ অবলুপ্তির একটি প্রস্তাব পাস হয়। এরপর ভারতীয় সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ (অবলুপ্তি) আইন, ১৯৬৯ পাস হয়। ১৯৬৯ সালের ১ অগস্ট এই পরিষদ অবলুপ্ত হয়। সব ঠিকঠাক থাকলে ৫০ বছর পর বিধান পরিষদ ফিরছে বাংলায়। বর্তমানে ভারতের মোট ৭ টি অঙ্গরাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার অস্তিত্ব আছে। সেগুলি হল, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং জম্মু ও কাশ্মীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন