বিধানসভায় থেকেও সর্বদলীয় বৈঠক এড়ালেন শুভেন্দু, আমন্ত্রনই পেলেননা নওশাদ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় থেকেও সর্বদলীয় বৈঠক এড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক হওয়ার পর থেকেই রাজ্য সরকার কে প্রায় প্রতিদিন নিয়ম করে আক্রমণ শানান যে শুভেন্দু অধিকারী শেষে তিনিই কিনা অনুপস্থিত! তাও আবার বিধানসভায় উপস্থিত থেকে। কেন? শুরু হয়েছে একাধিক জ্বল্পনা। সূত্রের খবর, সর্বদলীয় বৈঠকের পর অধিবেশনের চূড়ান্ত কার্যপদ্ধতি স্থির করতে আজ দ্বিতীয়ার্ধ্বে বিএ কমিটির (BA Committee) বৈঠক রয়েছে, সেখানেও নাকি থাকবেন না শুভেন্দু।

আরও পড়ুনঃ ভ্যাকসিন কেলেঙ্কারির প্রতিবাদ, গ্রেফতার বাম নেতা-কর্মীরা।

বিধানসভায় থেকেও সর্বদলীয় বৈঠক এড়ালেন বিরোধী দলনেতা, এদিন সকালে বিধানসভায় যান শুভেন্দু অধিকারী। বৈঠক করেন বিজেপি বিধায়কদের সাথে। সেখানে আসন্ন বিধানসভা অধিবেশনে কোন বিষয়ে সুর চড়াবে বিজেপি তাঁর রুট ম্যাপ তৈরী হয়। জানা গিয়েছে আসন্ন অধিবেশনে মূলত ভুয়ো ভ্যাকসিন কাণ্ডকে হাতিয়ার করে মাঠে নামবে বিজেপি পরিষদীয় দল। নেতৃত্বে থাকবেন শুভেন্দু। কিন্তু নিজেদের মধ্যে আলোচনার পর স্পিকারের ডাকা সর্বদলীয় বৈঠকে আর দেখা যায়নি শুভেন্দু কে।

আরও পড়ুনঃ রেশ কাটছে না ব্রিগেডের ফিল্মি ডায়লগের, আজ ফের পুলিশি জেরা মহাগুরুকে

এদিকে নব নির্বাচিত বিধানসভায় সর্বদল বলতে মাত্র ৩টি দলের উপস্থিতি রয়েছে। তৃণমূল, বিজেপি এবং সংযুক্ত মোর্চার অন্তর্ভূক্ত আইএসএফ। যার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকি। অভিযোগ এদিনের বৈঠকে আমন্ত্রন জানানো হয়নি আব্বাস সিদ্ধিকির ভাই তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকিকে। এই আচরণ অত্যন্ত অসম্মানজনক। তাই, প্রতিবাদ জানিয়ে তিনি চিঠি পাঠাচ্ছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কে।

বিধানসভা নির্বাচনের পর প্রথমবারের জন্যে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ জুলাই। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। পরের দু দিন, ৩ এবং ৪ জুলাই ছুটি রয়েছে। তাই জুলাই মাসের ৫ ও ৬ তারিখ রাজ্যপালের ভাষণের উপর হবে বিতর্ক। এরপর ৭ জুলাই তারিখ বাজেট পেশ। এবারে রাজ্য সরকারের বাজেট পেশ করবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর ৮ ও ৯ জুলাই তারিখ বাজেট নিয়ে আলোচনা চলবে বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর