নজরবন্দি ব্যুরো: ভ্যাকসিন কেলেঙ্কারির প্রতিবাদ, গ্রেফতার বাম নেতা-কর্মীরা। ভ্যাকসিন কেলেঙ্কারির প্রতিবাদ, দিন কয়েক ধরেই বাংলার রাজ্য রাজনীতিতে থেকে সর্বস্তরের মূল আলোচনার বিষয় রাজ্যে ঘটে যাওয়া ভ্যাকসিন কেলেঙ্কারি। অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্ত্তী টিকা নেওয়ার পরেই সন্দেহ হওয়ায় শুরু হয় তদন্ত, উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে সামনে এসেছে মূল পান্ডা দেবাঞ্জন দেবের নাম।
আরও পড়ুনঃ শরীরে কম অক্সিজেনের মাত্রা, প্রবল শ্বাসকষ্ট নিয়ে SSKM-এ ভর্তি কবীর সুমন
তার থেকেও অবাক করা বিষয়, তদন্ত যত এগোচ্ছে দিনে দিনে উঠে আসছে রীতিমত অবাক করা বিষয়। ভুয়ো ভ্যাকসিনেসন ছাড়াও দেবাঞ্জনের একাধিক ভুয়ো কাজের খতিয়ান দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারী থেকে রাজ্য বাসী সকলের। প্রথম দিন থেকেই বাম কর্মী সমর্থকরা এই ঘটনার প্রকৃত তদন্ত দাবি করে এসেছে।
ভ্যাকসিন কেলেঙ্কারির প্রতিবাদে আজ কলকাতার একাধিক জায়গায় প্রতিবাদে নেমেছেন বাম কর্মী সমর্থকরা। স্বাস্থ্য ভবন থেকে কর্পোরেশন, কসবার দেবাঞ্জনের অফিস সংলগ্ন এলাকা সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল করছে বামেরা সকাল থেকেই। তাঁদের কথায়, দেশের এই কঠিন সময়ে তৃণমূলের স্বজন পোষণ দাদাগিরির ফল এই ঘটনা, এই মুহুর্তে মানুষের জীবন আগে নাকি দুর্নীতি আগে সেই প্রশ্নের উত্তর জানতেই রাজপথে আজ তাঁরা।
এদিকে দিনে এনে উঠে আসছে ভুয়ো IAS অফিসারের আরো একাধিক কীর্তির কথা। পুলিশ সূত্রের খবর নিজের ভুয়ো পরিচয় দেখিয়ে ডিসেম্বরে এক এজেন্সি থেকে দেহরক্ষী নিয়েছেন তিনি। তাঁর বাল্যবেলার বন্ধুদের দাবি সবসময় নিজের বিষয়ে বাড়িয়ে গল্প করত দেবাঞ্জন। সব মিলিয়ে এই ঘটনার জল কোনদিকে কতটা গড়াবে আঁচ করতে পারছে না কেউ। তবে কোভিডের চরম সময়ে টিকা নিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বাম বিজেপি সব দিল। একদিকে যখন বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট এই ঘটনায় মুখ্যমন্ত্রী যোগের কথা বলেছেন তখন বামেদের বক্তব্য সরকারি কোনো নেতা মন্ত্রী যুক্ত না থাকলে এই ঘটনা সম্ভব নয়।
গত কয়েকদিনে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে দেবাঞ্জনের ছবি নিয়েও শুরু হয়েছে একাধিক বিতর্ক। আজ সেই নিয়েই মহানগরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছিলেন বাম কর্মী সমর্থকরা। তার মধ্যেই কিছুক্ষণ আগেই বামেদের একাধিক নেতা কর্মীদের আটক করে পুলিশ।
ভ্যাকসিন কেলেঙ্কারির প্রতিবাদ, গ্রেফতার বাম নেতা-কর্মীরা। আটকের পর ফেসবুক লাইভে এসে সেকথা জানিয়েছেন তাঁরা। বাম নেতা তথা সিঙ্গুরের CPM প্রার্থী সৃজন ভট্টাচার্য্য এর মতে, রাজ্যের এবং রাজ্যবাসীর জীবনের স্বার্থে, তদন্তের কারণে এই বিক্ষোভ প্রতিবাদ করেছিলেন তাঁরা, সম্পূর্ণ বেআইনি ভাবে তাঁদের আটক করেছে মমতা সরকারের পুলিশ। সঙ্গে সৃজন এও জনান, বহু আবেদন এবং লাগাতার চাপের মুখে পড়ে কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে রাজ্য গুলিকে, সেখানে বাংলায় মমতা সরকারের হাতে ভ্যাকসিন পড়ায় তৈরি হচ্ছে এই দেবাঞ্জনেরা। তাঁদের অভিযোগ মহিলা পুলিশের অনুপস্থিতিতেই আটক করা হয়েছে মহিলা কর্মীদের, রাজ্যবাসীর স্বার্থে প্রতিবাদ করতে গিয়ে রাজ্য সরকারের পুলিশের হাতে আটক এবং আক্রান্ত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন তাঁরা



