নজরবন্দি ব্যুরো: শরীরে কম অক্সিজেনের মাত্রা, হালকা জ্বর এবং প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন। গায়ে জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় তাঁর কোভিড টেস্ট করানো হয়েছে, তবে এখনো আসেনি রিপোর্ট। গত দুদিন ধরে চিকিৎসা চললেও সঙ্গীত শিল্পীর পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ শুরু হচ্ছে বর্ষার দ্বিতীয় ইনিংস, কেমন যাবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
গায়ে হালকা জ্বর ছিলই, আচমকা শ্বাসকষ্ট শুরু হওয়ায় শনিবারের ভোর রাতে তড়িঘড়ি SSKM এ ভর্তি করা হয় গায়ক সুরকার কবীর সুমনকে, সেই মুহুর্তে সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। উডবার্ণের ১০৩ নাম্বার কেবিনে এই মুহূর্তে রয়েছেন তিনি। চিকিৎসা করছেন মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ।
হাসপাতাল সূত্রের খবর কোভিড রিপোর্ট এখনো না এলেও চলছে কিছু ওষুধ এবং অক্সিজেন। গায়ে এখনো জ্বর রয়েছে আর সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। পরিস্থিতি এখনো উদ্বেগজনক। অক্সিজেন ওষুধ চললেও চিকিৎসকেরা অপেক্ষা করছেন কোভিড টেস্টের রিপোর্টের।



