শুরু হচ্ছে বর্ষার দ্বিতীয় ইনিংস, কেমন যাবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুরু হচ্ছে বর্ষার দ্বিতীয় ইনিংস, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে চলছে রোদ এবং বৃষ্টির খেলা। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া পুরো অন্যরকম আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।

আরও পড়ুনঃ বিতাড়িত বিধায়কেরা গিয়েছেন অখিলেশের কাছে, উত্তরপ্রদেশে একাই ভোট লড়বেন মায়াবতী।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার অর্থাৎ আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কুজবিহা্ আলিপুর দুয়ার, দার্জিলিং এবং কালিংপং।ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, রাজ্যে বর্ষার প্রথম ইনিংস প্রায় শেষের দিকে। বর্ষার দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে। বর্ষার দ্বিতীয় ইনিংসে মূলত প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বর্ষার প্রভাবে ধস নামার পাশাপাশি নদীগুলিতে জলস্তর বাড়বে নদীর । নীচু এলাকায় দেখা দিতে পারে প্লাবনও।

শুরু হচ্ছে বর্ষার দ্বিতীয় ইনিংস, অপর দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর