নজরবন্দি ব্যুরো: বিতাড়িত বিধায়কেরা গিয়েছেন অখিলেশের কাছে, তাতে অনেকেই মনে করেছিলেন এক কথায় উত্তর প্রদেশে ভিত নড়েছে মায়াবতীর। পরের বছর বিধানসভা ভোট উত্তরপ্রদেশে। তার আগেই মায়াবতীর বিতাড়িত বিধায়কেরা যোগ দিয়েছেন অখিলেশের দলে, তখনই মায়াবতী জানিয়েছেন তাঁর দলের বিতাড়িতরা গিয়েছেন সমাজবাদী পার্টিতে।
আরও পড়ুনঃ দলীয় নেতাকে ধাক্কা রাজ্য বিজেপির দপ্তরে! ইমেলে নালিশ গেলো নাড্ডার কাছে
কটাক্ষ, বাদানুবাদে একপ্রকার নিশ্চিত ছিল এই ভোটে একে অপরের হাত ধরছেন না মায়াবতি অখিলেশ। উত্তর প্রদেশে সমাজবাদি পার্টির “খেলা শুরু” হয়েছে পোস্টার প্রচারে। এই পরিস্থিতিতে বিএসপি দলের নেত্রী জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের ভোটে একলাই লড়বেন তিনি। অর্থাৎ রাজ্যের কোন বিজেপি বিরোধী দলের সাথে এই ভোট গাঁটছড়া বাঁধছেন না মায়াবতী।
দিন কয়েক ধরেই গুঞ্জন ছিল আসাউদ্দিন ওয়েসির সঙ্গে মিলে উত্তরপ্রদেশে ভোট লড়বে বিএসপি, সেই জল্পনা খন্ডন করে মায়াবতী জানিয়েছেন, কেবল মাত্র পাঞ্জাব ভোটেই একসঙ্গে লড়বেন শিরোমণি আকালি দলের সঙ্গে। ১১৭ আসনের মধ্যে ২০ আসনে প্রার্থী দেবে মায়াবতীর দল।



