নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’র সশরীরে হাজিরার নির্দেশ, সন্তু ও শান্তনুকে ৪ দিনের সিবিআই হেফাজতে পাঠাল আদালত। সিবিআই দাবি করেছে, নতুন কিছু ডিজিটাল তথ্য ও সাক্ষীর বয়ান থেকে সুজয়কৃষ্ণ, শান্তনু এবং সন্তুর বিরুদ্ধে অভিযোগ আরও দৃঢ় হয়েছে। ফলে তাদের হেফাজতে নিয়ে তদন্ত করা প্রয়োজন।
শান্তিনিকেতনের ‘অপা’-র বাড়ি একসময় ছিল এসএসসি দুর্নীতির আলোচনার কেন্দ্রবিন্দু। আজ, একটি এডিট করা ব্যানারের মাধ্যমে তা আবারও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে উঠে এসেছে। নেটিজেনদের হাসির রোল এবং মজার মন্তব্য এই ঘটনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
পার্থের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সওয়াল করেন তাঁর আইনজীবী মুকুল রোহতগি। তিনি জানান, পার্থের বিরুদ্ধে আনা অভিযোগে সর্বোচ্চ সাজা সাত বছরের হলেও, তিনি ইতিমধ্যেই দুই বছরেরও বেশি সময় জেলে রয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেন।
নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন প্রায় ২ বছর ধরে জেলে রয়েছেন পার্থ ও অর্পিতা। এই মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দুজন। সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয় । সেই সাথে উদ্ধার হয় প্রচুর গহনাও। এরপরেই যখনি এই মামলায় কোন নয়া মোড় দেখা দিয়েছে তখনই জেরা করা হয় পার্থ ও অর্পিতাকে।
শুধু দলের রাজ্য সম্পাদক পদ থেকেই নয়, তারকা প্রচারকের তালিকা থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। অভিযোগ, বারংবার দলবিরোধী মন্তব্য করছেন তিনি। যদিও কুণালের সাফ কথা, তিনি দলের সৈনিক কিন্তু সত্য কথা বলতে তিনি পিছপা হবেন না।
গত বছর জুলাই মাসে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হন তিনি। একবছরের বেশি সময় কেটে গিয়েছে। জেলে থাকাকালীন একাধিকবার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। কয়েকদিন আগেও সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন জেল কর্তৃপক্ষকে।