বিরোধীদের চেয়ে বেশি ক্ষতিকর কুণাল ঘোষ! যেন বহুদিনের ক্ষোভ উগড়ে দিলেন পার্থ

Partha Chatterjee-Kunal Ghosh: শুধু দলের রাজ্য সম্পাদক পদ থেকেই নয়, তারকা প্রচারকের তালিকা থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। অভিযোগ, বারংবার দলবিরোধী মন্তব্য করছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুধু দলের রাজ্য সম্পাদক পদ থেকেই নয়, তারকা প্রচারকের তালিকা থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। অভিযোগ, বারংবার দলবিরোধী মন্তব্য করছেন তিনি। যদিও কুণালের সাফ কথা, তিনি দলের সৈনিক কিন্তু সত্য কথা বলতে তিনি পিছপা হবেন না। এবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য নগর দায়রা আদালতে এসে কুণালকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ভোটে দাঁড়ালেন না প্রিয়ঙ্কা, রায়বরেলী থেকে লড়বেন রাহুল

মাত্র একদিন আগেই প্রথম সারির একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কুণাল ঘোষ একের পর এক বিস্ফোরক দাবি করেন। তাঁর কথায়, ২০১৬ সালের নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি বিক্রি করে টাকা তুলছেন তা আগেই জানত দলের শীর্ষ নেতৃত্ব, অথচ ব্যবস্থা নেওয়া হয়নি।

বিরোধীদের চেয়ে বেশি ক্ষতিকর কুণাল ঘোষ! যেন বহুদিনের ক্ষোভ উগড়ে দিলেন পার্থ
বিরোধীদের চেয়ে বেশি ক্ষতিকর কুণাল ঘোষ! যেন বহুদিনের ক্ষোভ উগড়ে দিলেন পার্থ

পাশাপাশি, তিনি সরাসরি বলেন, “আমি প্রথম দিন থেকে বলেছি ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থও ছিলেন। আমার জেল জীবনে যা হয়েছিল, আমি যখন বলেছিলাম চক্রান্ত, তখন এই পার্থ এবং কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল। এই পার্থ আমায় দলবিরোধীও বলেছিলেন। অথচ এই পার্থই তখন থেকে অপা, অমুক-তমুক করে বেরিয়েছিলেন।’’

বিরোধীদের চেয়ে বেশি ক্ষতিকর কুণাল ঘোষ! যেন বহুদিনের ক্ষোভ উগড়ে দিলেন পার্থ

পার্থ এবং কুণালের আদায় কাঁচকলায় সম্পর্কের কথা সর্বজনবিদিত। প্রথম থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপোস করতে নারাজ ছিলেন কুণাল। আর বর্তমানে তিনি কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও ‘খাপ্পা’! এমনকি সুদীপের বিজেপি-যোগ নিয়েও প্রকাশ্যে অভিযোগ তুলেছেন তিনি।

বিরোধীদের চেয়ে বেশি ক্ষতিকর কুণাল ঘোষ! যেন বহুদিনের ক্ষোভ উগড়ে দিলেন পার্থ

বিরোধীদের চেয়ে বেশি ক্ষতিকর কুণাল ঘোষ! যেন বহুদিনের ক্ষোভ উগড়ে দিলেন পার্থ

শুক্রবার নগর দায়রা আদালতে শুনানিতে এসে পার্থ বলেন, ‘‘কুণাল আগে চিটফান্ডের হিসাব দিক। ওকে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমি যখন বাইরে ছিলাম, তখন বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুণাল ঘোষ আমাদের দলে থেকে দলের সবচেয়ে বেশি ক্ষতি করছে। জেলে এসে জানতে পারলাম কতটা ঘৃণ্য কাজ করেছে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত